স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রামের হাটহাজারীর ফতেহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা সম্পন্ন হয়।জানাজায় অংশ নেন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এরপর ফতেহপুর মদনহাটের জামতলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ড. তোফায়েল আহমেদকে।এর আগে, সকাল ৮টা নাগাদ লাশবাহী ফ্রিজিং গাড়িতে মরদেহ ফতেহপুরে পৌঁছায়। এ সময় শোকের আবহ সৃষ্টি হয় পুরো এলাকায়।স্বজনরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭১ বছর বয়সী বরেণ্য এই শিক্ষাবিদ। হৃদরোগের চিকিৎসার জন্য মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তোফায়েল আহমেদকে। কথা ছিল হার্টে রিং পরানোর। কিন্তু তার আগেই চিরবিদায় নিলেন এই স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মগবাজার রেলক্রসিং এড়িয়ে চলার পরামর্শ
মগবাজার রেলক্রসিং এড়িয়ে চলার পরামর্শ

মগবাজার রেল ক্রসিংয়ে রেললাইনের ফিশ প্লেট মেরামতের কাজ চলমান থাকায় সংলগ্ন সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।সোমবার Read more

গাজা দখলের পরিকল্পনা অবিলম্বে বাতিল করুন: ফলকার টুর্ক
গাজা দখলের পরিকল্পনা অবিলম্বে বাতিল করুন: ফলকার টুর্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকার পূর্ণ সামরিক দখল প্রতিষ্ঠার পরিকল্পনা থেকে অবিলম্বে সরে আসতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার Read more

মস্কোর কাছে সামরিক সহায়তা চায়নি ইরান: পুতিন
মস্কোর কাছে সামরিক সহায়তা চায়নি ইরান: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসরায়েলের সাথে সংঘাতের সময় ইরান মস্কোর কাছে সামরিক সহায়তা চায়নি। মস্কো এবং তেহরানের মধ্যে কৌশলগত Read more

জাতীয় নির্বাচনের জন্য দেশ প্রস্তুত: ড. ইউনূস
জাতীয় নির্বাচনের জন্য দেশ প্রস্তুত: ড. ইউনূস

বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে এক নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত। সরকারের প্রত্যক্ষ মদদে এক বছর আগে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের Read more

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, নিহত ২
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, নিহত ২

লক্ষ্মীপুরে আনন্দ পরিবহণের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ডুবে গিয়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের নাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন