বিশ্ব ফুটবলের অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এই দুই ক্লাবের মধ্যে সরাসরি খেলোয়াড় অদলবদল খুবই বিরল ঘটনা। দুই ক্লাবের ইতিহাসে হাতে গোনা কয়েকবারই এমনটি ঘটেছে। সবশেষ ২০০০ সালে ঘটেছিল এমন দলবদল। সেবছর বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন লুইস ফিগো। এনিয়ে কম বিতর্ক হয়নি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, এই দুই ক্লাবের দ্বন্দ্ব–উত্তেজনা ভদ্রতার সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছিল। এরপর থেকে দুই ক্লাবই সরাসরি দলবদল থেকে দূরে থাকতেই সচেষ্ট। সর্বশেষ রিয়াল মাদ্রিদ থেকে সরাসরি কোনো খেলোয়াড় বার্সায় যোগ দিয়েছিলেন ১৯৯৬ সালে। লুইস এনরিকে ফ্রি ট্রান্সফারে রিয়াল ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন।তবে দীর্ঘ ২৯ বছর পর সেই বিরল ইতিহাসে আবার একটি নতুন অধ্যায়ের সম্ভাবনা তৈরি হয়েছে। স্প্যানিশ ও ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলোর মতে, রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোকে এবার নাকি নজরে রেখেছে বার্সেলোনা!সংবাদমাধ্যমগুলো বলছে, রিয়ালের নতুন কোচ জাভি আলেনসোর পরিকল্পনায় রদ্রিগোর গুরুত্বপূর্ণ নয়। ফলে ক্লাব ছাড়ার ইঙ্গিত মিলেছে এই তরুণ উইঙ্গারের পক্ষ থেকে।গুঞ্জন ছিল ইংলিশ ক্লাব লিভারপুল কিংবা আর্সেনালে জার্সি গায়ে জড়াবেন রদ্রিগো। তবে এবার এ গুঞ্জনের তালিকায় সামনে এসেছে বার্সেলোনার নাম। ব্রাজিলের জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম ইউওএল স্পোর্তে জানায়, বার্সেলোনা রদ্রিগোর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এমনকি কিছু মধ্যস্থতাকারীর মাধ্যমে খেলোয়াড়ের পক্ষের সঙ্গে কথাও বলেছে তারা। যদিও এখন পর্যন্ত দুই ক্লাবের মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনার খবর পাওয়া যায়নি।রদ্রিগো ২০১৯ সালে সান্তোস থেকে প্রায় ৪৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন। ক্লাবে নিজের জায়গা করে নেওয়ার পর ২০২৩ সালে তার চুক্তি নবায়ন করা হয় ২০২৮ সাল পর্যন্ত।তবে রদ্রিগোর জন্য রিয়াল নাকি ১০ কোটি ইউরোর বেশি দাবি করছে। যা বার্সার জন্য চ্যালেঞ্জিং হতে পারে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩
দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩

দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কায় ১ জন নিহত হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই নাসির গ্লাস এলাকায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সকে পেছন থেকে Read more

দেশের ইতিহাসে আবারও সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের ইতিহাসে আবারও সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সম্প্রতি স্বর্ণের মূল্য সমন্বয় করে নতুন দাম ঘোষণা করেছে। Read more

ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নবাবগঞ্জে গাড়ি চালকের মৃত্যু
ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নবাবগঞ্জে গাড়ি চালকের মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নিচে চাপা পড়ে নাইমুল হাসান (১৮) নামে এক যুবক নিহত Read more

রায়পুরে সাংবাদিকের স্ত্রীকে কুপিয়ে জখম: ৫ জনের বিরুদ্ধে মামলা
রায়পুরে সাংবাদিকের স্ত্রীকে কুপিয়ে জখম: ৫ জনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের রায়পুরে এক সাংবাদিকের স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেত্রী ও তার পরিবারের বিরুদ্ধে। হামলার শিকার রহিমা Read more

২১ আগস্ট: নামাজের সময়সূচি
২১ আগস্ট: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া Read more

বাংলাদেশের আকাশে নির্বাচনী ঘনঘটা: জয়নুল আবদিন ফারুক
বাংলাদেশের আকাশে নির্বাচনী ঘনঘটা: জয়নুল আবদিন ফারুক

বাংলাদেশের আকাশে নির্বাচনী ঘনঘটা জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, সংস্কার চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকার ৫ বছর ক্ষমতায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন