চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের ১১ দিন পর সন্তোষ নাথ (৪০) নামে এক অটোরিকশাচালকের হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২০ জুলাই) দুপুরে লেলাং ইউনিয়নের লাল পুল এলাকা থেকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ফটিকছড়ি থানা পুলিশ।নিহত সন্তোষ নাথ উপজেলার লেলাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীমন্ত মহাজনের বাড়ির পরিমল নাথের ছেলে।স্থানীয়দের মতে, সকালে খালে একটি মরদেহ হাত-পা রশি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পায়, যাতে পচন ধরে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তখন এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।সন্তোষের বাবা পরিমল চন্দ্র নাথ জানান, গত ৯ জুলাই সকালে সন্তোষ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি। তিনি আরও জানান, সন্তোষ নাথ স্থানীয়ভাবে টুকটাক ব্যবসা করতেন, অনেকের লেনদেন রয়েছে। এ নিয়ে কারও সঙ্গে বিরোধের জেরেই হয়তো এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) নুর আহমদ বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।’এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জিম্বাবুয়ের ৪ উইকেট নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ
জিম্বাবুয়ের ৪ উইকেট নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

আগের দিন হতাশ করলেও দ্বিতীয় দিনের সকাল সকাল আশা দেখান বাংলাদেশের পেসাররা। নাহিদ রানা আর হাসান মাহমুদের তোপে ১৯ রানের Read more

ঠাকুরগাঁওয়ে প্রবাসে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে নাটকর্মীর গলায় ফাঁস
ঠাকুরগাঁওয়ে প্রবাসে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে নাটকর্মীর গলায় ফাঁস

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রবাসে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়েছেন শামীম আকতার (৪০) নামে এক নাট্যকর্মী।সোমবার (২৭ অক্টোবর) বিকালে Read more

প্রার্থী হওয়ায় হত্যার হুমকি, নিরাপত্তার জন্য গানম্যান চান হিরো আলম
প্রার্থী হওয়ায় হত্যার হুমকি, নিরাপত্তার জন্য গানম্যান চান হিরো আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এরপর Read more

রাশিয়ায় হামলার চমকপ্রদ কৌশল বর্ণনা করলেন জেলেনস্কি
রাশিয়ায় হামলার চমকপ্রদ কৌশল বর্ণনা করলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সাম্প্রতিক এক বিমানঘাঁটিতে ইউক্রেনের চালানো চমকপ্রদ ড্রোন হামলায় ব্যবহৃত ট্রাকগুলোর চালকরা পুরো ঘটনা সম্পর্কে Read more

বিদ্যুতের বকেয়া পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে আদানির চিঠি
বিদ্যুতের বকেয়া পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে আদানির চিঠি

বিদ্যুতের বকেয়া ৪৬৪ মিলিয়ন ডলার পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে চিঠি পাঠিয়েছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। এতে বকেয়া আদায়ে Read more

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সম্প্রতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন