কুমিল্লা বোর্ডে গত ১০ জুলাইয়ের স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। রোববার (২০ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডের ১০ জুলাইয়ে স্থগিত হওয়া পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র এবং যুক্তিবিদ্যা ১ম পত্র বিষয়সমূহের পরীক্ষা আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।এর আগে গত ৯ জুলাই ফেনীসহ কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির কারণে ১০ জুলাইয়ের অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিত করেছিল শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম বলেন, ‘বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষার্থী এবং শিক্ষকদের অসুবিধার কথা চিন্তা করে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সেই স্থগিত আমার পরীক্ষাগুলো যথাসময়ে আগামী ১২ই আগস্ট অনুষ্ঠিত হবে। নকল মুক্ত পরিবেশে আমরা পরীক্ষা নিব। সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।’আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চৌহালীর সাবেক এমপি মমিন মন্ডলের অবৈধ সম্পদের খোঁজে দুদক
চৌহালীর সাবেক এমপি মমিন মন্ডলের অবৈধ সম্পদের খোঁজে দুদক

সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল (৪৫) ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) তাজ উদ্দিনের (৫৫) বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও Read more

ইসরায়েল বিশ্বকে ‘পারমাণবিক মহাবিপর্যয়ের’ দিকে ঠেলে দিচ্ছে: রাশিয়া
ইসরায়েল বিশ্বকে ‘পারমাণবিক মহাবিপর্যয়ের’ দিকে ঠেলে দিচ্ছে: রাশিয়া

ইসরায়েল ইরানে হামলার মাধ্যমে বিশ্বব্যাপী আন্তর্জাতিক নিরাপত্তায় গুরুতর হুমকি সৃষ্টি করেছে। পাশাপাশি বিশ্বকে ‘পারমাণবিক মহাবিপর্যয়ের’ দিকেও ঠেলে দিয়েছে মধ্যপ্রাচ্যের এই Read more

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২৬.৬২ শতাংশ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২৬.৬২ শতাংশ

২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির পরিমাণ ৫.৩০ শতাংশ কমেছে। তবে এই সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির Read more

টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

কক্সবাজারের টেকনাফের যৌথবাহিনীর সাথে অপহরণে জড়িত অস্ত্রধারী ডাকাত দলের সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় রফিক নামে এক চিহ্নিত Read more

বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্যু
বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় কলা খেতে গিয়ে গলায় আটকে আব্দুল মোতালেব নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ Read more

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২জনের মৃত্যু
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২জনের মৃত্যু

নীলফামারীতে ঘরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন