বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘আমার নাম শুনলে রাজাকাররা ভয়ে পালিয়ে যেত। সেই রাজাকারের বাচ্চারা এখন যদি বলে মুক্তিযুদ্ধ হয় নাই, আমি কি ছাইড়া দিমু? ছাইড়া দিলে ৩০ লাখ শহীদের প্রতি বেইমানি করা হবে।’গতকাল শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনা কলেজ মাঠে আয়োজিত কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।তারেক জিয়ার সম্পর্কে বাজে কথা ও স্লোগান দেয়া সম্পর্কে ফজলুর রহমান বলেন, ‘আওয়ামী লীগও তারেক জিয়া সম্পর্কে এমন বাজে কথা বা বিশ্রী স্লোগান দেয়ার সাহস পায়নি, যা জামায়াত শিবির রাজাকাররা দিয়েছে। এ কারণে জামায়াত শিবির থেকে সাবধান। রাজাকার আলবদর থেকে সাবধান। আমরা এসব বাজে কথার কঠিন জবাব দেব।’ফজলুর রহমান আরও বলেন, ‘ওরা নির্বাচন চায় না, সচিবালয়, ডিসি অফিস, ইউএনও অফিস, থানা সব দখলে নিয়েছে ওরা। ওরা নাকি তাদের লোক। দেশকে বিপদে ফেলতেই তারা নানা ধরনের ষড়যন্ত্র করে চলেছে। তবে আমরা তা হতে দেব না।’মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপস নেই উল্লেখ করে ফজলুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করে। কিন্তু এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কারণ আমি মুক্তিযোদ্ধা। আমি একাত্তরের মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম। বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানও একজন খেতাবধারী বীর মুক্তিযোদ্ধা; সেক্টর কমান্ডার। মুক্তিযুদ্ধ হয় নাই বললে মুক্তিযোদ্ধার রক্ত ও স্বপ্নের সঙ্গে বেঈমানি করা হবে। কাজেই আমাকে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াতেই হবে।’জামায়াত-শিবিরের তীব্র সমালোচনা করে ফজলুর রহমান বলেন, ‘তারা দাবি করেন এ দেশে মুক্তিযুদ্ধ বলতে কিছু হয়নি। ইন্ডিয়া গন্ডগোল লাগিয়ে দিয়েছে। অথচ আমার দেশের ৩০ লাখ লোক মারা গেছে। আমাদের এখানে একদিনে ৫০০ লোককে গুলি করে হত্যা করেছে তারা। এরপরেও তারা বলে মুক্তিযুদ্ধ হয় নাই।’উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. হাবিবুল হান্নানের সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন: কৃষকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিল্কী, জেলা বিএনপির সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, জেলা কৃষকদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম, সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সুমেশ ঘোষ প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোনের জন্য দোয়া চেয়েছেন ক্রিকেটাররা
মাইলস্টোনের জন্য দোয়া চেয়েছেন ক্রিকেটাররা

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পরে এ ঘটনা ঘটে। এ Read more

পাবনায় মদপানে ২ যুবকের মৃত্যু
পাবনায় মদপানে ২ যুবকের মৃত্যু

পাবনায় বিষাক্ত মদপানে সুমন সরকার (৩৫) এবং মামুন হোসেন (৩২) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতের Read more

কাতারে হামলার প্রতিবাদে ইসরাইলকে নিষিদ্ধ করল আমিরাত
কাতারে হামলার প্রতিবাদে ইসরাইলকে নিষিদ্ধ করল আমিরাত

কাতারে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় আসন্ন দুবাই এয়ার শোতে ইসরাইলি প্রতিরক্ষা কোম্পানিগুলোর অংশগ্রহণ নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত।  মিডল Read more

টেকনাফের বন্দিশালা থেকে নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার
টেকনাফের বন্দিশালা থেকে নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের Read more

ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ, ছাত্রদল কর্মীর ‘রগ’ কাটলো প্রতিপক্ষ
ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ, ছাত্রদল কর্মীর ‘রগ’ কাটলো প্রতিপক্ষ

কিশোরগঞ্জের ইটনায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কলেজ শাখা ছাত্রদলের রোহান মিয়া নামে Read more

বুধবার রাজধানীতে বন্ধ থাকবে যেসব মার্কেট ও দোকানপাট
বুধবার রাজধানীতে বন্ধ থাকবে যেসব মার্কেট ও দোকানপাট

কেনাকাটার প্রয়োজনে কোথাও না কোথাও যেতে হয়। রাজধানীতে আজ আপনি যেখানে কেনাকাটা করতে যাবেন, ওই এলাকা বন্ধ। তখনই পড়তে হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন