“এখনো দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজদের আধিপত্য রয়ে গেছে। বান্দরবানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে চাঁদাবাজ রয়েছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, চাঁদাবাজি বন্ধ না হলে হাতে লাল কার্ড ধরিয়ে দেবো।””দেশ গড়তে জুলাই পদযাত্রা” এই শ্লোগানকে সামনে রেখে শনিবার (১৯ জুলাই) রাত ৮টা ৫০ মিনিটের পর বান্দরবান প্রেসক্লাব সংলগ্ন এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পদযাত্রা অনুষ্ঠানে এসব কথা বলেন এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী।বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান সোহেলের সভাপতিত্বে তিনি আরো বলেন, বাংলাদেশে একটি নতুন সংবিধান বানাতে হবে। বান্দরবানের শিক্ষা ও স্বাস্থ্য সমস্যা রয়েছে, রাজনৈতিক দলগুলো তাদের ক্যাডারদের সুবিধা দিয়েছে, সাধারণ মানুষদের বঞ্চিত করেছে।সভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ৭২ পরবর্তীতে বিভিন্ন জাতীসত্ত্বাকে স্বীকৃতি না দিয়ে বাঙালি বানানোর চেষ্টা করা হয়েছিল। পাহাড়কে অস্থিতিশীল করার চক্রান্ত করা হয়। বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সবাইকে ঐক্যবন্ধ হতে হবে। আমরা জাতিগত বিভাজন দূর করে মর্যাদা প্রতিষ্ঠা করবো। যারা লুটপাট করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, এনসিপির যুগ্ম সচিব নাহিদা সরোয়ার নিভা, চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, এনসিপি এর অঞ্চল তত্ত্বাবধায়ক ও যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দসহ অনেকে।জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মো. শহীদুর রহমান সোহেল বলেন, বান্দরবানে জাতীয় নেতাদের আগমনের কারণে এনসিপি আরো শক্তিশালী হবে।এদিকে পদযাত্রা ও সমাবেশ উপলক্ষে জেলার ৭টি উপজেলা থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে শত শত নেতাকর্মীরা সমাবেশে যোগ দেয়। সমাবেশ উপলক্ষে অপ্রিতীকর ঘটনা এড়াতে জেলা শহরে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান যুদ্ধে জড়িত মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
ইরান যুদ্ধে জড়িত মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন

ইরানে হামলার সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। সোমবার (৩০ মার্চ) দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস এ Read more

মিটফোর্ড হত্যাকাণ্ড: নারায়ণগঞ্জ থেকে অভিযুক্ত নান্নু কাজী গ্রেপ্তার
মিটফোর্ড হত্যাকাণ্ড: নারায়ণগঞ্জ থেকে অভিযুক্ত নান্নু কাজী গ্রেপ্তার

রাজধানীর মিটফোর্ড এলাকায় সংঘটিত এক ভয়াবহ হত্যাকাণ্ডের মামলায় অন্যতম অভিযুক্ত নান্নু কাজীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে Read more

সাতকানিয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হেলমেট ছাড়াই মিলছে তেল
সাতকানিয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হেলমেট ছাড়াই মিলছে তেল

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও চোরাচালান ঠেকাতে প্রশাসনের কড়াকড়ি নজরদারির মধ্যেই চট্টগ্রামের সাতকানিয়ায় ঘটেছে ভিন্ন চিত্র। ফিলিং স্টেশনগুলোতে কাগজপত্র Read more

ঈদ সামনে রেখে ভাঙ্গুড়ায় জনপ্রিয় মাংস সমিতি
ঈদ সামনে রেখে ভাঙ্গুড়ায় জনপ্রিয় মাংস সমিতি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া উপজেলার গ্রাম, পাড়া ও মহল্লায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘মাংস সমিতি’। সারা বছর অল্প Read more

এবার অসুস্থ হেফাজত নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান
এবার অসুস্থ হেফাজত নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান

ক্যান্সারে আক্রান্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা এনামুল হাসান ফারুকীর চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত Read more

কলম্বো টেস্টে: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
কলম্বো টেস্টে: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

কলম্বোয় দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কায় বিপক্ষে টেস্ট জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। প্রথম টেস্ট ড্র হওয়ায় এই ম্যাচে বাংলাদেশের সামনে সুযোগ ম্যাচ জিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন