নেত্রকোনার দুর্গাপুরে শ্বশুর বাড়ি থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২০ জুলাই) সকালে উপজেলার কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে রহিম উদ্দিনের বাড়ি থেকে মরদেহ ২টি উদ্ধার করা হয়।নিহতরা হলেন- কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১) ও চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া (২৪)। পেশায় দিনমজুর ছিলেন সোহাগ।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত তিন বছর আগে সদর ইউনিয়নের চকলেংগড়া গ্রামের ড্রাম ট্রাকচালক সোহাগ মিয়া সাথে বিয়ে হয় কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের ঝুম আক্তারের। তাদের দেড় বছরে একটি কন্যা সন্তান রয়েছে। স্ত্রী সন্তান নিয়ে সোহাগ মিয়া শ্বশুরবাড়িতেই থাকতেন। গতকাল শনিবার নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যান সোহাগ মিয়া। আজ রবিবার ভোরে হঠাৎ তাদের ঘরে শিশুর কান্নার শব্দ শুনতে পান ঝুমা আক্তারের বাবা রহিম উদ্দিন। পরে তিনি গিয়ে দেখেন ঘরের ধরনার সঙ্গে দু’জনের ঝুলন্ত মরদেহ। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তধীন আছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিডিএফ-এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং কর্মশালা ২০২৫-২০৩০ অনুষ্ঠিত
সিডিএফ-এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং কর্মশালা ২০২৫-২০৩০ অনুষ্ঠিত

দেশের মাইক্রোফাইন্যান্স খাতের উন্নয়নে আগামী পাঁচ বছরের কৌশলগত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে 'সিডিএফ এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং ওয়ার্কশপ ২০২৫-২০৩০' অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ Read more

শাহজাদপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
শাহজাদপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮অক্টোবর) বিকেলে শাহজাদপুর সরকারি মডেল Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪০ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪০ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক। এতে করে Read more

আলমডাঙ্গায় আমবাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ ৬ জন গ্রেফতার
আলমডাঙ্গায় আমবাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ ৬ জন গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক নারীকে কৌশলে ডেকে নিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের লোমহর্ষক ঘটনা ঘটেছে। এ ঘটনায় Read more

আসছে বিটিএস’র নতুন অ্যালবাম
আসছে বিটিএস’র নতুন অ্যালবাম

বিটিএস ভক্তদের জন্য সুখবর! সাম্প্রতিক এক লাইভস্ট্রিমে তারা ঘোষণা দিয়েছে, ২০২৬ সালের বসন্তে আসছে তাদের নতুন অ্যালবাম। একইসঙ্গে শুরু হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন