ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দল বদলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মার্কোস রাশফোর্ড। ২০২৪-২৫ মৌসুমের শেষ থেকেই গুঞ্জন উঠেছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেবেন তিনি। অবশেষে সেই গুঞ্জন সত্য হতে চলেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে মৌসুমব্যাপী ধারের চুক্তি প্রায় চূড়ান্ত করেছে কাতালান ক্লাবটি। এছাড়াও চুক্তি অনুযায়ী, রাসফোর্ডকে স্থায়ীভাবে নেওয়ারও সুযোগ আছে। বার্সা চাইলে আগামী গ্রীষ্মের দলবদলে মাত্র ৩৫ মিলিয়ন ইউরো খরচ করে তাকে নিজেদের করে নিতে পারবে। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, ২৭ বছর বয়সী রাশফোর্ড রোববার বা সোমবার বার্সেলোনায় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করবেন। এরপর মঙ্গলবার তাকে আনুষ্ঠানিকভাবে নতুন খেলোয়াড় হিসেবে উপস্থাপন করা হবে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে।সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলে, রাশফোর্ড নিজেই বার্সায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। যদিও শুরুতে কাতালানদের মূল টার্গেট ছিলেন লিভারপুল উইঙ্গার লুইস দিয়াজ। তবে লিভারপুলের চাহিদা করা মোটা অঙ্কের ট্রান্সফার ফি সামলানো সম্ভব না হওয়ায়, বিকল্প হিসেবে দ্রুত রাশফোর্ডের সঙ্গে চুক্তিতে পৌঁছে যায় বার্সেলোনা।জানা যায়, চুক্তি অনুযায়ী পুরো মৌসুমে রাশফোর্ডের বেতন দেবে কেবল বার্সেলোনা। ম্যানচেস্টার ইউনাইটেড এতে কোনো অর্থায়ন করবে না। তবে নিজের স্বপ্নপূরণের পথকে সহজ করে তুলেছেন রাশফোর্ড নিজেই। বছরে ১৮ মিলিয়ন ইউরো উপার্জনকারী এই ফরোয়ার্ড নতুন চুক্তিতে নিজের বেতনের প্রায় ৩০ শতাংশ ছাড় দিয়েছেন, ফলে বার্সেলোনায় তার বাৎসরিক আয় দাঁড়াবে প্রায় ১০ মিলিয়ন ইউরো।প্রসঙ্গত, আগামী ১৫ আগস্ট থেকে শুরু হবে লা লিগার নতুন মৌসুম। সবকিছু ঠিকঠাক থাকলে, কাতালান জার্সিতে খুব শিগগিরই মাঠে দেখা যাবে ইংলিশ এই ফরোয়ার্ডকে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের আরাকান আর্মির হাতে অপহৃত ১৩ জেলে
ফের আরাকান আর্মির হাতে অপহৃত ১৩ জেলে

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা কক্সবাজারের টেকনাফের নাফ নদের মোহনা থেকে আবারও ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে Read more

প্রতি রাতেই মদ চান অভিনেত্রীর স্বামী, বাড়িতেই রয়েছে বার
প্রতি রাতেই মদ চান অভিনেত্রীর স্বামী, বাড়িতেই রয়েছে বার

ভারতীয় টিভি পর্দার জনপ্রিয় মুখ দিব্যাঙ্কা ত্রিপাঠী। তার মিষ্টি স্বভাবের সহজেই মন কেড়ে নেয় দর্শকদের। ২০১৭ সালে অভিনেতা বিবেক দাহিয়াকে Read more

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের Read more

বিসিবি নির্বাচনে প্রার্থী হচ্ছেন নান্নু
বিসিবি নির্বাচনে প্রার্থী হচ্ছেন নান্নু

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক মিনহাজুল আবেদীন Read more

মাত্র ৫০ টাকার জন্য প্রাণ গেল ১৩ বছরের মাদ্রাসাছাত্র আমির হামজার
মাত্র ৫০ টাকার জন্য প্রাণ গেল ১৩ বছরের মাদ্রাসাছাত্র আমির হামজার

যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল থেকে সাফিউল (৩০) নামে এ কলা ব্যবসায়ীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে Read more

চলন্ত ট্রেন থেকে মাথা বের করতেই ওভারব্রিজে ধাক্কা, প্রাণ গেল যাত্রীর
চলন্ত ট্রেন থেকে মাথা বের করতেই ওভারব্রিজে ধাক্কা, প্রাণ গেল যাত্রীর

নাটোরের চলন্ত ট্রেন থেকে মাথা বের করতেই ওভারব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত পরিচয়ে (৪৫) এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন