গত ২৪ ঘণ্টায় ৪ জনের করোনা ভাইরাস পরীক্ষায় ৩ জনের শনাক্ত হয়েছে। এদিকে এ ভাইরাসে আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৬ জন।রোববার (০৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এদিকে শুক্রবার (৬ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের পাঠানো এক বার্তায় জানো হয় যে, দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার আবারও ঊর্ধ্বমুখী। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ করে বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের ভিড়যুক্ত স্থান এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও জানান, এ ধরনের সতর্কতা সময়োপযোগী। পাশাপাশি ব্যক্তিগত সুরক্ষার পাশাপাশি হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার ও ভিড় এড়িয়ে চলার ওপর জোর দিয়েছেন তারা। সরকারি সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জেলায় নতুন করে ধরা পড়ছে কোভিড-১৯। জনগণের প্রতি সরকারের এ আহ্বানকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি বিশেষ জোর দেয়া হচ্ছে। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আদালতে হঠাৎ অসুস্থ পরীমনি, জেরা পেছাল
আদালতে হঠাৎ অসুস্থ পরীমনি, জেরা পেছাল

মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় চিত্রনায়িকা পরীমণিকে জেরার জন্য আগামী ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার (২৬ Read more

ঈদের আগে বাড়ছে প্রবাসী আয়, ১৭ দিনে এলো ১৬১ কোটি ডলার
ঈদের আগে বাড়ছে প্রবাসী আয়, ১৭ দিনে এলো ১৬১ কোটি ডলার

আগামী জুন মাসের প্রথম সপ্তাহে দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। মুসলমানদের অন্যতম ধর্মীয় এ উৎসবকে কেন্দ্র ক‌রে কোরবানির Read more

চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতা
চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতা

নিজ জেলা পাবনার আরিফপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা।শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত Read more

কাশ্মীরে হামলার নিন্দা জানালেন নেতানিয়াহু
কাশ্মীরে হামলার নিন্দা জানালেন নেতানিয়াহু

জম্মু-কাশ্মীরের পেহেলগাঁও হামলার ঘটনায় সমবেদনা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তাদের কথা Read more

মৌলভীবাজারে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৩
মৌলভীবাজারে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৩

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে মাদ্রাসায় হামলাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী মোঃ চাঁন মিয়াসহ তিনজনকে আটক করা Read more

দরপত্র দুর্নীতি তদন্তে মাদারীপুর সদর হাসপাতালে দুদকের অভিযান
দরপত্র দুর্নীতি তদন্তে মাদারীপুর সদর হাসপাতালে দুদকের অভিযান

মাদারীপুর সদর হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদক অভিযান পরিচালনা করেছেন। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১ টার দিকে দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন