ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়ে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে সিদ্ধান্ত দেওয়া সম্ভব হবে। আজ রবিবার (২০ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এ কথা জানান। আলী রীয়াজ বলেন, কমিশন ৩১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত সনদ প্রস্তুতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতোমধ্যেই ঐকমত্য সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা আশা করছি উচ্চকক্ষ নিয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানো যাবে।’ এদিন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও একজন ব্যক্তি একাধিক পদে থাকার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলেও জানিয়ে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বিএনপি, জামায়াতসহ চারটি রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে। এসব প্রস্তাব কমিশনের প্রস্তাবনার সঙ্গে মিলিয়ে আলোচনা হবে।’ আশাবাদ ব্যক্ত করে আলী রীয়াজ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আজ হয়তো সকল পক্ষের মধ্যে সমঝোতা হতে পারে।’এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে হোটেলে ইঁদুর, বিব্রত অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা
ভারতে হোটেলে ইঁদুর, বিব্রত অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা

ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসে এক বিব্রতকর ঘটনার সম্মুখীন হয়েছেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা। বিশাখাপত্তনমের হোটেলে রাতের খাবার খাওয়ার সময় Read more

গাজীপুরে পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলার অভিযোগ
গাজীপুরে পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলার অভিযোগ

রাতের অন্ধকারে দুর্বৃত্তের দেওয়া বিষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিরাটী এলাকায় এক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ Read more

বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিলো ভারত
বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিলো ভারত

বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিল ভারত। এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত।টুর্নামেন্টের শুরু থেকে Read more

ইসরাইলি হামলায় একদিনে প্রাণ হারালেন ৭৫ ফিলিস্তিনি
ইসরাইলি হামলায় একদিনে প্রাণ হারালেন ৭৫ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার Read more

যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি-আগুন, হতাহত কয়েকজন
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি-আগুন, হতাহত কয়েকজন

যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি ও আগুনের ঘটনায় হতাহত হয়েছেন কয়েকজন। মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক এলাকায় ‘চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন