যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে মানুষের ভিড়ে গাড়ি চাপা দেয়ার ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। শহরের ইস্ট হলিউড এলাকায় স্থানীয় সময় শনিবার ভোররাতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস অগ্নিনির্বাপণ বিভাগ (এলএফডি)।বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি টাকো ট্রাক বা  ভ্রাম্যমাণ খাবারের গাড়িতে ধাক্কা দেন। এরপর গাড়িটি পাশের একটি নৈশক্লাবের বাইরে থাকা লোকজনের ওপর উঠে যায়।লস অ্যাঞ্জেলেসের অগ্নিনির্বাপণ বিভাগের জনসংযোগ কর্মকর্তা অ্যাডাম ভ্যান গার্পেন বলেন, পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। এলএপিডির (লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের) সঙ্গে যৌথভাবে ব্যাপক পরিসরে তদন্ত চালানো হবে।তিনি আরও জানান, গাড়িটি একটি টাকো ট্রাক ও ভ্যালে স্ট্যান্ডে (গাড়ি রাখার স্থানে) ধাক্কা দেওয়ার পর নৈশক্লাবের বাইরে অপেক্ষমাণ মানুষের একটি সারিতে আঘাত করে। অপেক্ষমাণ মানুষের বেশির ভাগই ছিলেন নারী। স্থানীয় সময় শনিবার রাত ২টার দিকে  ইস্ট হলিউডের সান্তা মনিকা বুলেভার্ডে এই ঘটনা ঘটে।লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত মানুষের একজন গাড়ি চালককে গুলি করে আহত করেন। সন্দেহজনক বন্দুকধারী পালিয়ে গেছেন। তাঁকে ধরতে অভিযান চলছে। তবে, চালক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা গাড়ি দিয়ে আঘাত করার আগে না পরে ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।সূত্র : বিবিসিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় মাঝরাতে ভয়াবহ সংঘর্ষে ১৫ শিক্ষার্থী নিহত
মালয়েশিয়ায় মাঝরাতে ভয়াবহ সংঘর্ষে ১৫ শিক্ষার্থী নিহত

মালয়েশিয়ায় মাঝরাতে গেরিকের পূর্ব-পশ্চিম মহাসড়কে একটি পেরোদুয়া আলজা গাড়ি ও ছাত্রদের বহনকারী বাসের ভয়াবহ সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে।বাসটি তেরেঙ্গানু Read more

Hacked by CoupDeGrace
Hacked by CoupDeGrace

Hacked by CoupDeGraceGreetz:Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

সৌদি থেকে বিকল্প পথে দেশে আসছে আরও ১ লাখ টন জ্বালানি তেল
সৌদি থেকে বিকল্প পথে দেশে আসছে আরও ১ লাখ টন জ্বালানি তেল

হরমুজ প্রণালির জটিলতা এড়াতে বাংলাদেশ এবার বিকল্প পথে সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করছে।লোহিত Read more

২৪ জুন বন্ধ থাকবে টেলিটক রিচার্জ সেবা
২৪ জুন বন্ধ থাকবে টেলিটক রিচার্জ সেবা

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক গ্রাহকদের আরও উন্নতমানের সেবা নিশ্চিত করতে আপগ্রেশন কার্যক্রম পরিচালনা করছে। এর প্রেক্ষিতে মঙ্গলবার (২৪ জুন) Read more

কুমিল্লা নগরীতে সড়ক বন্ধ করে বসেছে মেলা, পথচারীদের ভোগান্তি চরমে
কুমিল্লা নগরীতে সড়ক বন্ধ করে বসেছে মেলা, পথচারীদের ভোগান্তি চরমে

কুমিল্লা নগরীর ব্যস্ততম কান্দিরপাড় থেকে ধর্মপুর সড়ক কার্যত অচল হয়ে পড়েছে রাস পূর্ণিমা উপলক্ষে বসা চার দিনব্যাপী মেলার কারণে। রাণীরবাজার Read more

নেশার টাকা না পেয়ে ধস্তাধস্তি, বাবার ছুরির আঘাতে ছেলে খুন
নেশার টাকা না পেয়ে ধস্তাধস্তি, বাবার ছুরির আঘাতে ছেলে খুন

বরগুনার তালতলী উপজেলায় এক যুবক নেশার টাকা না পেয়ে বাবার উপর চড়াও হন। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে বাবার হাতে থাকা ছুরির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন