গোপালগঞ্জে শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান কারফিউ জারির ঘোষণা দেন।জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিকাল পৌনে ৫টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এদিকে শনিবার (১৯ জুলাই) গোপালগঞ্জে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। তবে শহরের মানুষজনের চলাচল কম।এর আগে গত বুধবার এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচীতে ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের হামলা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ।টানা ৫ ঘণ্টার ওই সংঘাতে নিহত হন অন্তত চারজন। পরে আহতদের মধ্যে একজন বৃহস্পতিবার রাতে হাসপাতালে মারা যান।এ সহিংসতার প্রেক্ষাপটে জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন। পরে বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছিল। সেই সময় শেষে কারফিউ না তুলে তা অব্যাহত রাখার সিদ্ধান্ত জানায় সরকার।স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার বিরতি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে।এরপর শুক্রবার বিকালে কারফিউয়ের মেয়াদ শনিবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানোর কথা এবং সর্বশেষ রাত ১১টার দিকে শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকার কথা জানায় গোপালগঞ্জ জেলা প্রশাসন।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান যুদ্ধ অবসানে বৈঠকের আয়োজনে প্রস্তুত পাকিস্তান
ইরান যুদ্ধ অবসানে বৈঠকের আয়োজনে প্রস্তুত পাকিস্তান

বিবদমান সব পক্ষ চাইলে চলমান যুদ্ধের সমঝোতামূলক সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে আলোচনার আয়োজন করতে ইসলামাবাদ প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট Read more

আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেইক নিউজ : নোবিপ্রবিতে প্রেস সচিব
আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেইক নিউজ : নোবিপ্রবিতে প্রেস সচিব

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ১৫ ফেব্রুয়ারির আগে জাতীয় নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেইক নিউজ। Read more

‘চাইলেই ঢাকা থেকে ব্যাটারিচালিত রিকশা তুলে দেওয়া যায় না’
‘চাইলেই ঢাকা থেকে ব্যাটারিচালিত রিকশা তুলে দেওয়া যায় না’

চালকদের জীবিকা ও পরিবারের কথা চিন্তা করে চাইলেই রাজধানী ঢাকা থেকে ব্যাটারিচালিত রিকশা উঠিয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন Read more

নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে বিজিবি’র বাধায় পিছু হটল বিএসএফ
নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে বিজিবি’র বাধায় পিছু হটল বিএসএফ

নেত্রকোনার দুর্গাপুর বাংলাদেশ-ভারত সীমান্তের ভবানিপুর এলাকায় বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি‘র) বাধায় বন্ধ রাখে কাজ। বুধবার Read more

কুরবানির জন্য পার্শ্ববর্তী দেশের গরু প্রয়োজন নেই: প্রাণিসম্পদ উপদেষ্টা
কুরবানির জন্য পার্শ্ববর্তী দেশের গরু প্রয়োজন নেই: প্রাণিসম্পদ উপদেষ্টা

দেশে পর্যাপ্ত পশু মজুদ রয়েছে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কুরবানির জন্য পার্শ্ববর্তী দেশের গরু প্রয়োজন নেই। Read more

উলিপুরে আগুনে পুড়ল বসতবাড়ি ও গবাদি পশু
উলিপুরে আগুনে পুড়ল বসতবাড়ি ও গবাদি পশু

কুড়িগ্রামের উলিপুরে চারটি বসতঘর, আসবাবপত্র ও দুটি ছাগল আগুনে পুড়ে গেছে। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত দেড়টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মন্ডল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন