‘তোমাদের ক্ষতি আমরা পূরণ করতে পারব না, তবে তোমাদের সম্মান দিতে পারি’ — জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমন কথা বলেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।শনিবার (১৯ জুলাই) ডিআইইউ আয়োজিত বিশ্ববিদ্যালয়ের এসটিসি মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, ‘আন্দোলনের সময় যারা আহত হয়েছেন, তাদের পাশে থাকতে আমরা অল্প সময়েই স্কলারশিপের ব্যবস্থা করেছি। তাদের চিকিৎসায় অর্থ সহায়তা দেওয়া হয়েছে। আমাদের শিক্ষকরা তখন অগ্রণী ভূমিকা পালন করেছেন—এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের গর্ব।’অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত একাধিক শিক্ষার্থী তাদের অভিজ্ঞতা ও সেই সময়কার স্মৃতি তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্যে আন্দোলনের পটভূমি, প্রেরণা ও পরিণতি তুলে ধরেন।এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা, প্রক্টর ও প্রভোস্ট অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।অনুষ্ঠান শেষে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে বিএনপির শোডাউনে সরকারি অ্যাম্বুলেন্স!
ফটিকছড়িতে বিএনপির শোডাউনে সরকারি অ্যাম্বুলেন্স!

চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি প্রতিষ্ঠান মালিকানাধীন একটি অ্যাম্বুলেন্স রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক Read more

স্বাস্থ্যবিধি লঙ্ঘন: দুই বেকারিকে ৪৫ হাজার টাকা জরিমানা
স্বাস্থ্যবিধি লঙ্ঘন: দুই বেকারিকে ৪৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মালঘর বাজারে খাবার তৈরির অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিএসটিআই অনুমোদন ছাড়া খাদ্যপণ্য বিক্রির দায়ে দুইটি বেকারিকে ৪৫ হাজার Read more

নিজেকে ‘মুসলিম’ বলে ঘোষণা শারুখ পুত্রের
নিজেকে ‘মুসলিম’ বলে ঘোষণা শারুখ পুত্রের

রোমান্টিক, কমেডি, অ্যাকশন, সায়েন্স ফিকশন সব ঘরানার সিনেমার সফল নায়ক শাহরুখ খান। তিনি ভালোবেসে বিয়ে করেছেন হিন্দু ধর্মের অনুসারী গৌরী Read more

ঝিনাইদহে পুলিশ হত্যা মামলায় ৩৫৩ আসামির সবাই খালাস
ঝিনাইদহে পুলিশ হত্যা মামলায় ৩৫৩ আসামির সবাই খালাস

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুলিশ কনস্টেবল জিএম ওমর ফারুক হত্যা মামলায় বিএনপি-জামায়াতের ৩৫৩ জন আসামির সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।সোমবার (২ জুন) Read more

বেনাপোলে ৯.২০ লাখ টাকার জাল নোটসহ প্রতারক ধরা
বেনাপোলে ৯.২০ লাখ টাকার জাল নোটসহ প্রতারক ধরা

যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ৯ লাখ ২০ হাজার জাল টাকার নোটসহ চক্রের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

বাংলাদেশিদের জন্য ফের খুলছে কুয়েতের শ্রমবাজার
বাংলাদেশিদের জন্য ফের খুলছে কুয়েতের শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য ফের উন্মুক্ত হচ্ছে কুয়েতের শ্রমবাজার। শিগগিরই এ নিয়ে ঢাকার সঙ্গে সমঝোতা সই করতে যাচ্ছে দেশটি। রোববার (১৯ অক্টোবর) ফরেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন