ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ছাত্তার মিয়া (৩৫) নামে এক লম্পট প্রতিবেশীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গুরুতর অবস্থায় শিশুটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।অভিযোগ সূত্রে জানা গেছে, ১৫ জুলাই (সোমবার) বিকেল সাড়ে ৩টার দিকে নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের গঙ্গানগর গ্রামের বাসিন্দা শিশুটি খেলার ছলে পাশের বাড়ির ছাত্তার মিয়ার ঘরে যায়। ওই সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ২০ টাকা দিয়ে ঘরে ডেকে নেয়। এরপর আদর করার কথা বলে কোলে তুলে নিয়ে তার পরনের পায়জামা খুলে ফেলে। একপর্যায়ে সে প্রথমে আঙ্গুল এবং পরে নিজের পুরুষাঙ্গ শিশুটির যৌনাঙ্গে প্রবেশ করায়। এতে রক্তক্ষরণ শুরু হলে শিশুটি কান্নাকাটি করে দৌড়ে বাড়িতে ফিরে আসে। তার অবস্থার অবনতি দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ভর্তি করে চিকিৎসা প্রদান করেন।ভিকটিমের মা জানান, ‘মেয়ে কান্না করতে করতে ঘরে ফিরে আসে। জিজ্ঞাসা করলে সব ঘটনা বলে দেয়। আমি সঙ্গে সঙ্গে তার পায়জামা খুলে দেখি রক্তপাত হচ্ছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই।’পরিবার সূত্রে জানা যায়, শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসা এবং পারিবারিক আলাপ-আলোচনার পর ১৯ জুলাই নবীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভিকটিমের মা।অভিযুক্ত মো. ছাত্তার মিয়া, মেরকুটা (উত্তর পাড়া) এলাকার মৃত তোতা মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, ছাত্তার মিয়া এলাকার একজন কুখ্যাত লম্পট ও অসামাজিক ব্যক্তি।নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভিকটিমের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা মামলা গ্রহণ করেছি। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রুমীর রহস্যজনক মৃত্যু নিয়ে যা বলল এনসিপি
রুমীর রহস্যজনক মৃত্যু নিয়ে যা বলল এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী জান্নাত আরা রুমীর রহস্যজনক মৃত্যু নিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।বৃহস্পতিবার Read more

পাবনায় ইয়াবাসহ যুবদল ও কৃষক দলের ৩ নেতাকর্মী আটক
পাবনায় ইয়াবাসহ যুবদল ও কৃষক দলের ৩ নেতাকর্মী আটক

কক্সবাজার থেকে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাবনা জেলা যুবদল নেতা ও সুজানগর পৌর কৃষকদলের নেতাসহ তিনজনকে আটক করেছে র‍্যাপিড Read more

উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি
উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

কুড়িগ্রামের উলিপুরে ঝড়ো হাওয়ায় আমন ধান ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। সে কারণে আধাপাকা, থোরধানসহ আমন ক্ষেত মাটিতে হেলে Read more

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হলেন লি জে-মিয়ং
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হলেন লি জে-মিয়ং

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন লি জে-মিয়ং। দীর্ঘ রাজনৈতিক বিশৃঙ্খলার পর গতকালের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন দেশটির বিরোধী এই Read more

ঝড়ে গাছ ভেঙে বিধ্বস্ত কলেজ, খোলা আকাশের নিচে চলছে ক্লাস
ঝড়ে গাছ ভেঙে বিধ্বস্ত কলেজ, খোলা আকাশের নিচে চলছে ক্লাস

ঝড়ে গাছ ভেঙে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী স্কুল এন্ড কলেজের পাঁচ'টি ক্লাস রুম ভেঙে যাওয়ায় শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাস Read more

মিডফোর্টের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
মিডফোর্টের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন