দক্ষিণ এশিয়ার অন্য যেকোনো দেশে সফরের চেয়ে বাংলাদেশ সফর বেশি চ্যালেঞ্জিং বলে মনে করেন পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আঘা। ফলে স্বাগতিক বাংলাদেশকে হালকাভাবে নিতে একটুও রাজি নন তিনি।আগামীকাল (২০ জুলাই) থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, অতীত পরিসংখ্যানের চেয়ে দল আরও বেশি মনোযোগ দিচ্ছে বর্তমান ফর্ম ও পরিস্থিতিকে।সালমান বলেন, ‘এটা আমাদের জন্য অ্যাওয়ে কন্ডিশন। তবে আমরা জানি, যেকোনো মাঠে বাংলাদেশ শক্তিশালী দল—বিশেষ করে ঘরের মাঠে তো আরও বেশি। এই সিরিজে চ্যালেঞ্জ থাকবে, আমরা সেটা নিতে মুখিয়ে আছি।’বাংলাদেশের প্রতি এমন শ্রদ্ধার মনোভাব হয়তো অভিজ্ঞতা থেকেই। কারণ নিজেদের মাঠে বাংলাদেশের রেকর্ড বেশ ভালো, আর দলটিকে অনেকেই ‘আনপ্রেডিক্টেবল’ বলেই জানেন।২০১৬ সালের পর থেকে বাংলাদেশ আর কোনো টি-টোয়েন্টিতে হারাতে পারেনি পাকিস্তানকে। গত নয় বছরে এই ফরম্যাটে ৭টি ম্যাচেই জিতেছে পাকিস্তান।তবে অতীত নিয়ে ভাবতে নারাজ সালমান। তিনি বলেন, ‘না, আমরা অতীত নিয়ে ভাবছি না। নয় বছরে কী হয়েছে, সেটা নিয়ে আমাদের চিন্তা নেই। আমরা আমাদের খেলায় মনোযোগ দিচ্ছি। প্রতিটি ম্যাচ, প্রতিটি বল ধরে ধরে এগোতে চাই। সিরিজটা জিততে পারলে অবশ্যই ভালো লাগবে।’পাকিস্তান দলের বেশির ভাগ খেলোয়াড়ই ঘরের মাঠের চেয়ে বিদেশে খেলতে বেশি স্বচ্ছন্দবোধ করেন। তবে বাংলাদেশের মাটিতে অতিরিক্ত আবেগ, গ্যালারির চাপ, ধীর উইকেটের মতো বিষয়গুলোকে মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছে পাকিস্তান।সালমান বলেন, ‘এই সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মাঠে নামার জন্য আমরা এক্সাইটেড। জানি এটা সহজ হবে না। তবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই মাসের মজুত ছিল, এত তেল গেল কোথায়: আসিফ মাহমুদ
দুই মাসের মজুত ছিল, এত তেল গেল কোথায়: আসিফ মাহমুদ

সরকার ক্ষমতা গ্রহণের এক মাসের মধ্যে ২ মাসের তেলের মজুত কমে আসার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা Read more

টঙ্গীতে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেফতার ৩
টঙ্গীতে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেফতার ৩

গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। বৃহস্পতিবার (২২ মে) ভোরে মহানগরীর বনমালা রোডে ঝটিকা মিছিলের পর দ্রুত Read more

ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ
ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক উপদেষ্টা ও জুলাই Read more

লঞ্চে ঝাঁপ দিয়ে মৃত্যু, ছাত্রদল নেত্রীর মৃত্যু ঘিরে ধোঁয়াশা
লঞ্চে ঝাঁপ দিয়ে মৃত্যু, ছাত্রদল নেত্রীর মৃত্যু ঘিরে ধোঁয়াশা

ভোলায় এমবি কর্নফুলি-৪ লঞ্চ থেকে লাফিয়ে মেঘনা নদীতে ডুবে মারা যাওয়া সুকন্যা আক্তার ইস্পিতার (২২) মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। Read more

ইন্দোনেশিয়ায় বাস উল্টে ১৬ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ায় বাস উল্টে ১৬ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ নভেম্বর) ভোরে দেশটির একটি মহাসড়কে ধাক্কা খেয়ে উল্টে Read more

নোয়াখালীতে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
নোয়াখালীতে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

‘ভাতের পাতে স্বস্তি ফেরাও’ স্লোগানে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ করেছে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের উদ্যোগে বিভিন্ন সংগঠন।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন