কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডোবার পানিতে ডুবে রাফসান ভূইয়া রাফি (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া ভূইয়া বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাফসান ভূইয়া রাফি উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মোস্তাকিম ভূঁইয়ার ছেলে। জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে বাড়ির পাশে খেলার সময় নিখোঁজ হয় শিশু রাফি। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের ডোবায় তার মরদেহ ভেসে ওঠে। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
ফের হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শারীরিক অবসাদজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৩ জুলাই) দেশটির সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে Read more

ঢাকা-১৭ আসনেও লড়বেন তারেক রহমান, মনোনয়ন কিনবেন আজ
ঢাকা-১৭ আসনেও লড়বেন তারেক রহমান, মনোনয়ন কিনবেন আজ

বগুড়ার পাশাপাশি ঢাকা-১৭ আসনেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেন রহমান। গনণমাধ্যমকে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রোববার Read more

রাজধানীতে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রাজধানীতে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রাজধানীতে বৃষ্টির পানিতে ছিঁড়ে পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ আল-আমিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার রাত ১২টার দিকে Read more

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জবির শ্রদ্ধাঞ্জলি
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জবির শ্রদ্ধাঞ্জলি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বৃহস্পতিবার (২৬ মার্চ) Read more

বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তাকর্মীদের চাকরি রক্ষায় ঘুষ দাবির অভিযোগ
বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তাকর্মীদের চাকরি রক্ষায় ঘুষ দাবির অভিযোগ

যশোরের বেনাপোল স্থলবন্দরে বেসরকারি নিরাপত্তাকর্মীদের চাকরি রক্ষায় প্রতি সদস্যের কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে বন্দরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন