সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে চলতি বর্ষায় সৃষ্ট জলাবদ্ধতায় ৩নং ওয়ার্ডের গজুয়াকাটি সরকারি প্রাইমারী স্কুলের মেঝেতে জমেছে ১ ফুট পানি। শ্রেণি, অফিস কক্ষ, সামনের আঙিনায় জলাবদ্ধতার কারণে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যহত হচ্ছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে সরেজমিনে গজুয়াকাটি সরকারি প্রাইমারী স্কুলে গিয়ে দেখা যায়, স্কুলের মেঝেতে পানি জমেছে। অফিস কক্ষের নথিপত্র, আসবাবপত্র কোন রকম উঁচু জায়গায় রাখা হয়েছে। শিক্ষার্থীরা পানি কাঁদা মাড়িয়ে বিদ্যালয়ে প্রবেশ করছে। ইটের দেওয়াল ও টিনের ছাউনি যুক্ত দুটি শেডে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা কোমলমতি শিশুদের শারীরিক অসুবিধার সামিল। টয়লেট নেই। বিদ্যালয়ের চারপাশে পানি আর পানি।বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে বিদ্যালয়টিতে ৪ জন শিক্ষক ও ৫৩ জন নিয়মিত শিক্ষার্থী আছে। গজুয়াকাটি ও বড়দল ইউনিয়নের পাঁচপোতা থেকে শিশুরা এই বিদ্যালয়ে পড়াশোনা করে। চলতি বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টির ফলে পথঘাট তলিয়ে গেছে। একমাত্র বাঁশের সাকোটিও নড়বড়ে। বিদ্যালয়ের আধুনিক ভবন নেই।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রাণী বলেন, ‘২০১৫ সালে পূর্বের জরাজীর্ণ ভবন ঝুঁকিপূর্ণ বিবেচনা করে পরিত্যক্ত ঘোষণা করে উপজেলা শিক্ষা অফিসার। পরে সরকারি ফান্ডের টাকা দিয়ে ইটের দেওয়াল বিশিষ্ট টিনের ছাউনি যুক্ত সেমি পাকা ঘরে শ্রেণি কার্যক্রম ও অফিস চলছে। তবে এখনও নতুন ভবনের বরাদ্দ পাওয়া যায়নি। গরমের সময় টিনের চালে অতিরিক্ত গরম আবার বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে স্কুল প্রাঙ্গণ নিচু হওয়ায় তলিয়ে যায়। আমাদের খুব সমস্যায় পড়তে হয়। আমিসহ এলাকাবাসীর দাবি দ্রুত বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হোক।’অভিভাবক রাহুল দেব মন্ডল বলেন, ‘এই বিদ্যালয়টি শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই বিদ্যালয় থেকে প্রাথমিকের লেখাপড়া শেষ অনেকেই দেশের বিভিন্ন সেক্টরে দেশের মানুষের সেবায় নিয়োজিত আছে। খাজরা ইউনিয়নের সব চেয়ে চাকুরীজীবী এই গ্রামের বাসিন্দারা অথচ শিক্ষা, যোগাযোগ খাতে অবহেলার স্বীকার। বর্তমানে বিদ্যালয়ে আমাদের ছেলেমেয়েদের পাঠাতে সাহস পাই না। দ্রুত ভবন নির্মাণের জোর দাবি জানাচ্ছি।’অভিভাবকসহ এলাকাবাসীর দাবি, ঐতিহ্যবাহী বিদ্যাপিঠটি দ্রুত ভবন নির্মাণ করা হোক। এজন্য আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা প্রকৌশলী অফিসসহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় নির্বাচনে ইসিকে সহায়তা দেবে জাতিসংঘ ও জাপান
জাতীয় নির্বাচনে ইসিকে সহায়তা দেবে জাতিসংঘ ও জাপান

আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করবে জাপান ও জাতিসংঘ। এরই অংশ হিসেবে জাপান সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি Read more

তারাগঞ্জে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
তারাগঞ্জে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ২০২৬ বিষয়ে অংশীজনদের নিয়ে এক অবহিতকরণ সভা তারাগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।সোমবার Read more

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, পরিস্থিতি থমথমে
মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, পরিস্থিতি থমথমে

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত Read more

ধামইরহাটে এইচএসসি প্রশ্নপত্র ফাঁস, যে ব্যবস্থা নিবে রাজশাহী বোর্ড
ধামইরহাটে এইচএসসি প্রশ্নপত্র ফাঁস, যে ব্যবস্থা নিবে রাজশাহী বোর্ড

নওগাঁ জেলার ধামইরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্রাংক খোলা অবস্থায় পাওয়া এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বাতিল করেছে রাজশাহী শিক্ষা Read more

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, গলে যাচ্ছে সড়কের পিচ
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, গলে যাচ্ছে সড়কের পিচ

চুয়াডাঙ্গায় মৌসুমের শুরুতেই তীব্র রূপ ধারণ করেছে আবহাওয়া। বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় সড়কের পিচ গলে Read more

বান্দরবানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
বান্দরবানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বান্দরবানের থানচিতে সুজন বড়ুয়া (২৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৪ জুলাই) সকালে থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন