পটুয়াখালীর কুয়াকাটায় সবুজ হাওলাদার (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) বিকাল চারটায় কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শরিফপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির ঝোপের মধ্যে থেকে নিখোঁজের দুই দিন পরে লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। নিহত সবুজ কুয়াকাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবুল বাসার হাওলাদার এর ছেলে। স্থানীয় ময়না বেগম নামে এক মহিলা প্রতিদিনের মতো গরু চরাতে পরিত্যক্ত বাগানে এলে হঠাৎ ঝোপের মধ্যে লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে লোকজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের স্ত্রী আমেনা বলেন, ‘গত বুধবার রাত ১১ টায় তার বন্ধু লাল চানের ফোন থেকে কল দিয়ে বলে তার বন্ধুরা গাজা খাইয়ে সুয়ে আছে, আমি ছবি তুলছি, ওরা আমাকে মারতে চায়।’ এর পর আর কথা হয়নি। নিহতের বোন মনিরা বলেন, ‘দুই দিন আগে আমার ভাই তার স্ত্রী আমেনার সাথে পারিবারিক বিষয় নিয়ে কথার কাটাকাটির এক পর্যায়ে থাপ্পড় দেয়। এই বিষয়টি আমেনা তার বড় ভাইকে জানালে সে এসে আমার ভাই সবুজকে নানান হুমকি ধামকি ভয় দেখিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে আমেনা তার বাবার বাড়িতে চলে যায়, সাথে সবুজও গেছে। আমরা মনে করছি সবুজ শশুর বাড়িতে আছে। কিন্তু আজ দেখি পরিত্যক্ত বাগানে গলায় গামছা লাগানো মেরে ফেলে রেখে গেছে।’ প্রত্যক্ষদর্শী বেল্লাল হোসেন বলেন, ‘আমি এখান থেকে সাগর পাড়ে যাচ্ছি, তখন মানুষের ডাকাডাকি শুনে কাছে গিয়ে দেখি ঝোপের মধ্যে লাশ। দুর্গন্ধের কারণে কাছে যাইনি।’ এ বিষয়ে মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, ‘প্রাথমিক অবস্থায় হত্যা মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জকসু নির্বাচনে নিয়ে ইতিবাচক বার্তা রাকিবের
জকসু নির্বাচনে নিয়ে ইতিবাচক বার্তা রাকিবের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে Read more

ভুয়া টিকা কার্ড ব্যবহার করে জন্ম নিবন্ধনের আবেদন, তরুণকে জরিমানা
ভুয়া টিকা কার্ড ব্যবহার করে জন্ম নিবন্ধনের আবেদন, তরুণকে জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় ভুয়া টিকা কার্ড ব্যবহার করে জন্ম নিবন্ধনের আবেদন করায় মো. আরমান হোসেন (১৯) নামে এক Read more

দেশ রক্ষায় একমাত্র সক্ষম দল বিএনপি: দুদু
দেশ রক্ষায় একমাত্র সক্ষম দল বিএনপি: দুদু

আমি বিশ্বাস করি বিএনপিই একমাত্র দল যারা দেশকে রক্ষা করতে পারবে। এজন্য দলের নেতাকর্মীদের অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ ও সতর্ক Read more

খালেদা জিয়ার মৃত্যুতে চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক
খালেদা জিয়ার মৃত্যুতে চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে Read more

নবীর প্রথম বলেই ছক্কা হাঁকালেন ছেলে ইসাখিল
নবীর প্রথম বলেই ছক্কা হাঁকালেন ছেলে ইসাখিল

আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ শপাগিজা ক্রিকেট লিগে মুখোমুখি হয়েছিল মিস আইনাক নাইটস বনাম আমো শার্কস। এ ম্যাচের আরও একটি বিশেষত্ব Read more

ঈদুল আজহা ঘিরে কক্সবাজারে ৯৪ টি পশুর হাট
ঈদুল আজহা ঘিরে কক্সবাজারে ৯৪ টি পশুর হাট

কক্সবাজারে কোরবানির ঈদ ঘিরে জমে উঠেছে কোরবানির পশুর বাজার। জেলার ৮টি উপজেলায় এবার বসছে মোট ৯৪টি পশুর হাট, যার মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন