সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের পাঁচ দিন পর জিলহক আলী (২০) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জিলহক পৌর শহরের এনায়েতপুর আশ্রয়ন প্রকল্প এলাকার আব্দুল লতিফের ছেলে।শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উল্লাপাড়ার দূর্গানগর ইউনিয়নের ক্ষুদ্র মনোহারা গ্রামে করতোয়া নদীতে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, পাঁচ দিন আগে জিলহক রিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। বিকেলে করতোয়া নদী থেকে তার গলায় গামছা পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন ওসি। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে উদ্ধার হওয়া ঘোড়া নিলামে বিক্রি
কালিয়াকৈরে উদ্ধার হওয়া ঘোড়া নিলামে বিক্রি

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া মালিকবিহীন ঘোড়া নিলামের মাধ্যমে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে Read more

ত্রাণবাহী ফ্লোটিলার ১৩০ কর্মীকে জর্ডানে পাঠাল ইসরায়েল
ত্রাণবাহী ফ্লোটিলার ১৩০ কর্মীকে জর্ডানে পাঠাল ইসরায়েল

ইসরায়েল গাজামুখী ত্রাণবাহী ‘সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক হওয়া ১৩০ মানবাধিকার কর্মীকে জর্ডানে পাঠিয়েছে। মঙ্গলবার (০৭ অক্টোবর) জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা Read more

পে কমিশনের সঙ্গে ৮ কর্মকর্তা-কর্মচারী সংগঠনের বৈঠক আজ
পে কমিশনের সঙ্গে ৮ কর্মকর্তা-কর্মচারী সংগঠনের বৈঠক আজ

প্রস্তাবিত নতুন বেতন স্কেলের বিষয়ে আজ সোমবার (২০ অক্টোবর) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আটটি সংগঠনের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় বেতন কমিশন-২০২৫। বাংলাদেশ Read more

আজ ১৮ ডিসেম্বর, রাজবাড়ির মুক্তির দিন
আজ ১৮ ডিসেম্বর, রাজবাড়ির মুক্তির দিন

১৬ ডিসেম্বর সারাদেশ যখন বিজয়ের আনন্দে ভাসছে, তখনও রাজবাড়ীতে চলছে অবাঙ্গালী বিহারীদের সাথে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ।এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে Read more

আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা
আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। রোববার (১৮ জানুয়ারি) ভেরিফায়েড Read more

সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা
সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন