সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়ে ১১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।শুক্রবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩১ জন, ঢাকা উত্তর সিটিতে ১০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৯ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৬ হাজার ৩৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬১ জনের।প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মারা গেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় ও ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়া সরকারি খাস জমি দখল করে স্থাপনা
চকরিয়া সরকারি খাস জমি দখল করে স্থাপনা

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং মৌজার ইছাছড়ি গ্রামে সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আবু Read more

জুতা নিক্ষেপের পর ভারতের প্রধান বিচারপতির সঙ্গে কথা বললেন মোদি
জুতা নিক্ষেপের পর ভারতের প্রধান বিচারপতির সঙ্গে কথা বললেন মোদি

বিচারিক কার্যক্রম চলাকালে ভারতের সুপ্রিম কোর্টের ভেতরে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের দিকে জুতা ছোঁড়ার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র Read more

এবার হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
এবার হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

কাতারে বিমান অভিযান পরিচালনার জন্য অনুতপ্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আবদুলরহমান আল থানির কাছে ক্ষমা চাওয়র Read more

নড়াইলে পলিশেডে টমেটো চাষ করে সফল কৃষকরা
নড়াইলে পলিশেডে টমেটো চাষ করে সফল কৃষকরা

সবুজ গাছের ফাঁকে ফাঁকে ঝুলছে টমেটো। থোকায় থোকায় টমেটোর ভারে গাছ যেন নুইয়ে পড়ছে। নড়াইল সদরের তুলারামপুর এলাকায় এমন দৃশ্য Read more

ব্যাংকের সুদের হার কমানো এখনই সম্ভব নয়: অর্থ উপদেষ্টা
ব্যাংকের সুদের হার কমানো এখনই সম্ভব নয়: অর্থ উপদেষ্টা

ব্যাংকের সুদের হার (ইন্টারেস্ট রেট) এখনই কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বলেন, বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই Read more

বাকখালী নদীর মোহনা থেকে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ ৯ জন আটক
বাকখালী নদীর মোহনা থেকে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ ৯ জন আটক

কক্সবাজারের শহরের নাজিরারটেক বাকখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলার থেকে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন