ভারতের রাজধানী দিল্লির ২০টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।শুক্রবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, রাজধানী দিল্লির ২০টির বেশি স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, পশ্চিম বিহারের রিচমন্ড গ্লোবাল স্কুল-সহ একাধিক প্রতিষ্ঠানে ওই হুমকি দেওয়া হয়েছে।পরে দিল্লি ফায়ার সার্ভিস ও পুলিশের দল দ্রুত স্কুলগুলোতে পৌঁছে নিরাপত্তা জোরদার করে এবং বোম্ব ডিসপোজাল স্কোয়াড ও ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি শুরু করে। তবে এখন পর্যন্ত কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।এনডিটিভি জানায়, এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন গত তিন দিনের মধ্যে দিল্লির প্রায় ১০টি স্কুল ও একটি কলেজ একই ধরনের হুমকি পেয়েছে। এর মধ্যে রয়েছে— সেন্ট থমাস স্কুল (দ্বারকা), ভাসন্ত ভ্যালি স্কুল (ভাসন্ত কুঞ্জ), দ্য মাদারস ইন্টারন্যাশনাল স্কুল (হাউজ খাস), রিচমন্ড গ্লোবাল স্কুল (পশ্চিম বিহার), সরদার প্যাটেল বিদ্যালয় (লোধি এস্টেট)।বৃহস্পতিবার হুমকি দিয়ে পাঠানো ই-মেইলে বলা হয়: “আমি জানাতে চাই, আমি স্কুল ক্লাসরুমে কয়েকটি বিস্ফোরক (ট্রাই নাইট্রো টলুইন) স্থাপন করেছি। সেগুলো খুব কৌশলে কালো প্লাস্টিকের ব্যাগে লুকানো আছে। আমি পৃথিবী থেকে তোমাদের সবাইকে মুছে ফেলব। কেউ বাঁচবে না।”ই-মেইলটিতে আরও বলা হয়, “তোমরা সবাই যন্ত্রণা পাওয়ারই যোগ্য। আমি জীবনটাকে ঘৃণা করি। এই খবর দেখার পর আত্মহত্যা করব… আমার গলা আর কবজি কেটে ফেলব। মানসিক সমস্যায় আমি কখনো সাহায্য পাইনি। মনোরোগ বিশেষজ্ঞরা কখনো সত্যি সাহায্য করেনি। তারা কেবল ওষুধ দেয়, যা শরীর নষ্ট করে দেয়। আমিই প্রমাণ— এসব ওষুধ কাজ করে না।”পুলিশ জানিয়েছে, ই-মেইলের ভাষা অত্যন্ত বিপজ্জনক, সহিংস এবং মানসিকভাবে অসুস্থ ব্যক্তির লেখা বলে ধারণা করা হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ড. তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন
ড. তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রামের Read more

৩০ জুলাই: নামাজের সময়সূচি
৩০ জুলাই: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি
নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি

নির্বাচন কমিশনে (ইসি) ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ রবিবার (২৭ জুলাই) সকালে নির্বাচন ভবনে নির্বাচন Read more

পাবনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে তিনটি অস্ত্রগুলিসহ আটক ৪
পাবনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে তিনটি অস্ত্রগুলিসহ আটক ৪

পাবনা শহরে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে তিনটি অস্ত্র বিপুল পরিমাণ গুলিসহ চারজনকে আটক করা হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) রাতে শহরের Read more

বরিশালে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
বরিশালে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

জাটকা রক্ষা অভিযানের অংশ হিসেবে বরিশালের হিজলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে দিনব্যাপী অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন