নাটোরের লালপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মায়া (৬০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলার আব্দুলপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মায়ার বাড়ি রাজশাহীর নন্দনগাছি এলাকায়। তাঁর স্বামী মনি হোসেন কয়েক বছর আগে মারা গেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মায়া সকাল সাড়ে সাতটার দিকে জামাইবাড়ি থেকে ছেলের সঙ্গে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে চড়ার উদ্দেশ্যে আব্দুলপুর রেলস্টেশনে আসেন। ট্রেনটি স্টেশনে প্রবেশ করার মুহূর্তে মা-ছেলে রেললাইন পার হচ্ছিলেন। ছেলে দৌড়ে প্ল্যাটফর্মে উঠে গেলেও মায়া পিছিয়ে পড়েন। এর মধ্যেই ট্রেনটি ঢুকে পড়ে স্টেশনে। মুহূর্তেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অলিম্পিকে দল নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে আইসিসি
অলিম্পিকে দল নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে আইসিসি

দীর্ঘ ১২৮ বছর পর অবশেষে অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। বেশ কিছুদিন ২০২৮ সালের ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে ক্রিকেট Read more

শান্তি সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছেছেন ট্রাম্প
শান্তি সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছেছেন ট্রাম্প

শান্তি সম্মেলনে যোগ দিতে সোমবার বিকেলে মিসরের শার্ম আল-শেখে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সংক্ষিপ্ত সফর শেষে বিকেলেই তিনি Read more

সিন্ধুকছড়ি জোনে সাধারণ মানুষের মাঝে সেনাবাহিনীর নানা সহায়তা প্রদান
সিন্ধুকছড়ি জোনে সাধারণ মানুষের মাঝে সেনাবাহিনীর নানা সহায়তা প্রদান

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি (সিন্দুকছড়ি জোন) এর দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম Read more

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

নেত্রকোনার মোহনগঞ্জে সাত বছরের শিশু শিক্ষার্থীকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ধর্ষনের দায়ে রহমত আলী (৫৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন নেত্রকোনা Read more

ভারত-পাকিস্তান যুদ্ধে ৫টি বিমান ভূপাতিত হয়েছে: ট্রাম্প
ভারত-পাকিস্তান যুদ্ধে ৫টি বিমান ভূপাতিত হয়েছে: ট্রাম্প

কাশ্মিরের পেহেলগামে হামলার পর শুরু হওয়া সাম্প্রতিক ভারত-পাকিস্তান যুদ্ধে ৫টি যুদ্ধবিমান গুলিতে ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শনিবার Read more

হাসপাতালে মাকে দেখে বাবার বাড়িতে গেলেন ডা. জোবায়দা
হাসপাতালে মাকে দেখে বাবার বাড়িতে গেলেন ডা. জোবায়দা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ধানমন্ডিতে তার বাবার বাসভবন ‘মাহবুব ভবনে’ গেছেন।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন