গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৭৫ জনের নাম উল্লেখ ও ৪০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে।  শুক্রবার (১৮ জুলাই) সকালে সদর থানার পুলিশ পরিদর্শক আহম্মদ আলী বাদী হয়ে  সন্ত্রাস বিরোধী আইনে সদর থানায় মামলাটি দায়ের করেন। তাৎক্ষণিকভাবে বাকি আসামিদের নাম পরিচয় পাওয়া যায়নি। গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ড. রুহুল আমিন সরকার জানান, সকালে সদর থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছে। সেখানে ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।  গোপালগঞ্জে বুধবারের সংঘাত-সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেদিন প্রথমে ১৪৪ ধারা জারি করলেও তাতে কাজ না হওয়ায় বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ দেয় সরকার। যা পরবর্তীতে আরও বাড়ানো হয়। ১ জুলাই থেকে দেশব্যাপী শুরু হওয়া ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গেল মঙ্গলবার ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ঘোষণা করে এনসিপি। তাদের এই কর্মসূচি ঘিরে ওইদিন রাত থেকেই জেলাটিতে উত্তেজনা বিরাজ করছিল। এরপরও বুধবার সমাবেশের আয়োজন করা হয় গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায়। এনসিপির কেন্দ্রীয় নেতারা সেখানে পৌঁছানোর আগেই সমাবেশস্থলে হামলার ঘটনা ঘটে। সমাবেশ শেষে হামলার মুখে পড়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরও।যা পরবর্তীতে রূপ নেয় সহিংস সংঘাতে। কয়েক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় গোপালগঞ্জ ছেড়ে খুলনার দিকে রওয়ানা দেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। সেদিন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষে ঘটে হতাহতের ঘটনা। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনা তদন্ত হওয়া দরকার: সালাম পিন্টু
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনা তদন্ত হওয়া দরকার: সালাম পিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত হওয়া Read more

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ৪ জেলে মুক্ত, অস্ত্র উদ্ধার
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ৪ জেলে মুক্ত, অস্ত্র উদ্ধার

সুন্দরবনের শিবসা নদীসংলগ্ন আড়বাউনি খাল এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা ৪ জন জেলেকে Read more

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা: উপসাগরীয় দেশগুলোতে চূড়ান্ত সতর্কতা
ইরানে যুক্তরাষ্ট্রের হামলা: উপসাগরীয় দেশগুলোতে চূড়ান্ত সতর্কতা

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো থেকে খুব বেশি দূরে নয় পারস্য উপসাগরীয় (গালফ স্টেটস) দেশগুলো। অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি থাকায় সংঘাত Read more

ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই: খসরু
ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই: খসরু

ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।রোববার (২৭ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশান Read more

ঈদের দিনে একাধিক বিস্ফোরণে কাঁপল তেহরান
ঈদের দিনে একাধিক বিস্ফোরণে কাঁপল তেহরান

ইসরাইলের হামলায় ঈদের দিনও ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণ হয়েছে। শনিবার স্থানীয় সময় (২১ মার্চ) ভোরে তেহরানজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা Read more

নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ
নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ

নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিষয়টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন