টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজধানী ঢাকার বায়ুদূষণ কিছুটা কমলেও, শুক্রবার (১৮ জুলাই) শহরের বাতাস আবারও অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। ছুটির দিন সকালে ঢাকার একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর ছিল ১২৩, যা স্বাস্থ্যঝুঁকির দিক থেকে সংবেদনশীল মানুষের জন্য ক্ষতিকর।সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যমতে, এ দিন বায়ুদূষণের দিক থেকে ঢাকা বিশ্বের সপ্তম দূষিত শহর হিসেবে অবস্থান করছে।সবচেয়ে দূষিত শহর হিসেবে তালিকার শীর্ষে রয়েছে আফ্রিকার কঙ্গোর রাজধানী কিনশাসা, যার একিউআই স্কোর ছিল ১৭৪। দ্বিতীয় থেকে চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে জাকার্তা (১৬৭), লাহোর (১৫৯), ও মানামা (১৫৫)। ষষ্ঠ ও সপ্তম স্থানে আছে কাম্পালা ও সাও পাওলো, যাদের স্কোর ছিল ১২৪ ও ১২৩।তালিকায় পরবর্তী দুটি স্থানে আছে-উগান্ডার কাম্পালা ও ব্রাজিলে সাওপালো। যাদের স্কোর যথাক্রমে ১২৪ ও ১২৩।একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রধান কারণ হলো স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট (সিওপিডি), ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্র্যাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৩ হাজার ৮০৮ মামলা
ট্র্যাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৩ হাজার ৮০৮ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্র্যাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুইদিনে ৩ হাজার ৮০৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের Read more

Jokaroom Australia: A Practical Guide to Evaluating an Online Casino
Jokaroom Australia: A Practical Guide to Evaluating an Online Casino

Choosing an online casino is less like picking a game and more like checking the details behind the entertainment. Australian Read more

নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে সন্দেহ দূর হয়েছে: প্রেস সচিব
নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে সন্দেহ দূর হয়েছে: প্রেস সচিব

বিএনপইর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের ফলে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে সমালোচকদের যে সংশয় ছিলো তা দূর হয়েছে বলে Read more

এবার বল হাতে রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী
এবার বল হাতে রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী

মাত্র ১৪ বছর বয়সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাটিং ঝড় তুলে শিরোনামে এসেছিলেন বৈভব সূর্যবংশী। বিশ্বের নামী-দামি সব বোলারদের বল পিটিয়ে Read more

মোংলা বন্দর চেয়ারম্যানের খুলনাস্থ দপ্তরের কার্যক্রম উদ্বোধন
মোংলা বন্দর চেয়ারম্যানের খুলনাস্থ দপ্তরের কার্যক্রম উদ্বোধন

মোংলা বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম আরও গতিশীল ও সহজতর করতে মোংলা বন্দর কর্তৃপক্ষের খুলনাস্থ অফিসে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দপ্তর শুভ Read more

গাজা থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা
গাজা থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। রবিবার গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দু’টি ক্ষেপণাস্ত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন