রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ বাজার থেকে জাল টাকাসহ এক প্রতারককে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।বুধবার (১৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় তারাগঞ্জ বাজারের একটি কাঁচাবাজারের দোকানদার তাকে নোট টা পরিবর্তন করে দিতে বলে। কিন্তু সে ওই জাল টাকার নোট  পরিবর্তন না করে দিয়ে দৌড় দেয়। এমন সময় দোকানদার চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে আটক করে। পরে তার পকেটে থাকা মানি ব্যাগে সব টাকাই জাল নোট দেখতে পান উপস্থিত লোকজন। তার মানি ব্যাগে ৮ হাজার ১২০ টাকা পাওয়া যায়।গ্রেপ্তারকৃত ওই প্রতারকের নাম মোঃ সোয়েব হোসেন (২৮)। তার বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার সৈয়দপুর পৌর এলাকার মোঃ শামীম হোসেনের ছেলে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সোহেব আক্তার জানান,সে একটি সংঘবদ্ধ জালনোট সরবরাহ চক্রের সদস্য। সে কম দামে এসব জাল টাকার নোট কিনে উত্তরের বিভিন্ন জেলায় সরবরাহ করতো। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ
এবার খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

খুলনার সার্জিক্যাল এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা।আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ Read more

তুষারের ‘নগ্ন ভিডিও’ প্রকাশের হুমকি নীলা ইস্রাফিলের
তুষারের ‘নগ্ন ভিডিও’ প্রকাশের হুমকি নীলা ইস্রাফিলের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ‘নগ্ন ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দিয়েছেন নীলা ইস্রাফিল।আজ শনিবার রাতে নিজের Read more

ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদিআরব 
ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদিআরব 

ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।শুক্রবার (১১ এপ্রিল) তুরস্কের আন্তালিয়াতে ‘গাজা Read more

কটিয়াদীতে ৩০০ টাকার তেলের জন্য ১০ ঘণ্টা অপেক্ষা !
কটিয়াদীতে ৩০০ টাকার তেলের জন্য ১০ ঘণ্টা অপেক্ষা !

তেল যেন এখন সোনার হরিণ। ৩০০ টাকার পেট্রোল পেতে গতকাল গভীর রাত থেকেই মোটরসাইকেল চালকদের অপেক্ষা। রাত থেকে সকাল পর্যন্ত Read more

রামুতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৫ জনের, আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
রামুতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৫ জনের, আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন বছরের এক শিশু ও Read more

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ঢাকায় রেফার্ড
কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ঢাকায় রেফার্ড

কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন