কক্সবাজার চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবজোম এলাকায় সিএনজি ও টমটম মুখোমুখি সংঘর্ষে আসমা বেগম (২০) নামে এক মহিলা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০ টার সময় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, চকরিয়া শহর থেকে যাত্রীবাহী সিএনজি বদরখালীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রীবাহী সিএনজিটি বদরখালী ইউনিয়নের কুতুবজোম এলাকায় আসলে চকরিয়াগামী একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে সিএনজিতে থাকা যাত্রীগণ গুরুতর আহত হন। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য বদরখালী হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক আসমা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আসমা বেগমের মৃত্যু হয়।নিহত আসমা বেগমের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল এলাকায়।স্থানীয় সাংবাদিক আল জাবের বলেন, রাস্তার উপরে এক পাশে ব্যক্তি মালিকানাধীন ইট রাখার কারণে এ সড়ক দুর্ঘটনা ঘটে। রাস্তায় ইট রাখার কারণে সিএনজি চালক বিপরীতমুখী থেকে আসা টমটমকে জায়গা দিতে গিয়ে ইটের সাথে ধাক্কা খেয়ে টমটমের সাথে সংঘর্ষ হয়। ফলে আসমা বেগমের মৃত্যু হয়।বদরখালী বিট পুলিশ অফিসার আনোয়ার হোসেন বলেন, যাত্রীবাহী সিএনজির সাথে টমটমের সংঘর্ষে একজন যাত্রীর মৃত্যুর খবর পেয়েছি। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ করার পর তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভবনের ৫ম তলা থেকে পড়ে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্যের মৃত্যু
ভবনের ৫ম তলা থেকে পড়ে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্যের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় একটি প্রাইভেট হাসপাতালের ভবনের ৫ম তলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে কবির মাতুব্বর (৭০) নামের অবসরপ্রাপ্ত এক বিডিআর Read more

প্রশাসনিক ভবনে তালা দিল আইআইইউসির শিক্ষার্থীরা
প্রশাসনিক ভবনে তালা দিল আইআইইউসির শিক্ষার্থীরা

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। দাবি না মানার কারণে তারা এ তালা ঝুলিয়ে Read more

পাবনা-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী হিসেবে মুফতী মফিজের নাম ঘোষণা
পাবনা-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী হিসেবে মুফতী মফিজের নাম ঘোষণা

পাবনা-৩ আসনে দলীয় এমপি প্রার্থী হিসেবে মুফতী মাওলানা মোঃ মফিজ উদ্দিন এর নাম ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।বৃহস্পতিবার (১৯ জুন) Read more

রাজকীয় উপাধি ‘ডিউক অব ইয়র্ক’ ত্যাগ করলেন প্রিন্স অ্যান্ড্রু
রাজকীয় উপাধি ‘ডিউক অব ইয়র্ক’ ত্যাগ করলেন প্রিন্স অ্যান্ড্রু

বিতর্কিত মার্কিন ব্যবসায়ী জেফরি এপস্টিন কেলেঙ্কারিতে নাম জড়ানো এবং নিজের আচরণ নিয়ে দীর্ঘদিনের সমালোচনার মুখে অবশেষে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু ঘোষণা Read more

গোপালগঞ্জে সহিংসতা নিয়ে পুলিশের প্রতিবেদনে যা উঠে এল
গোপালগঞ্জে সহিংসতা নিয়ে পুলিশের প্রতিবেদনে যা উঠে এল

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহিসংতার পর সেখানে কারফিউ জারি করা হয়। গতকাল বুধবারের সহিংসতায় চারজন Read more

বেনাপোলে পাসপোর্টযাত্রীর ৩০ হাজার টাকা ছিনতাই, গ্রেফতার ৩
বেনাপোলে পাসপোর্টযাত্রীর ৩০ হাজার টাকা ছিনতাই, গ্রেফতার ৩

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে থেকে সুশান্ত কুমার মজুমদার নামে এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন