চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। দাবি না মানার কারণে তারা এ তালা ঝুলিয়ে দেয়। ১৫ দফা দাবি নিয়ে তিন দিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। যদিও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনরত শিক্ষার্থীদের সমস্যা সমাধানের একটি রোডম্যাপ দেওয়ার কথা বলেছিল। মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোডম্যাপ দিলে শিক্ষার্থীদের মনোভূত না হওয়ার কারণে রাত ৮টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী।এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, অধিকাংশ শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষিতে রোডম্যাপ দিলে দাবি মেনে নিয়ে ফিরে গেলেও কিছু শিক্ষার্থী রোডম্যাপ মেনে না নিয়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ধারণা, রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য কিছু শিক্ষার্থী রোডম্যাপ দেওয়া সত্ত্বেও তা মেনে নেয়নি। এদিকে শিক্ষার্থীরা বলছেন, রোডম্যাপ শিক্ষার্থীদের দাবি অনুযায়ী না হওয়ার কারণে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়।শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, ১৫ দফা দাবি নিয়ে আন্দোলনের (মঙ্গলবার) আজ তৃতীয় দিন। রোববার সকাল থেকে শিক্ষার্থীরা ১৫টি দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিলেন। তাদের আন্দোলনের উল্লেখযোগ্য দাবিগুলো হলো, লেট ফি বাতিল, প্রয়োজনীয় ল্যাব স্থাপন, হল রুম থেকে ক্লাসরুম সরিয়ে নেওয়া, সব সেমিস্টারে ইমপ্রুভমেন্টের সুযোগ দেওয়া, পরিবহনের আধুনিকায়ন করা ও মেডিকেল সংস্কার করা।এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার প্রশাসনিক ভবন ঘেরাও ও অবরুদ্ধ করে রাখার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধানদের নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেন। সমস্যা সমাধানের লক্ষ্যে আজ মঙ্গলবার রোডম্যাপ ঘোষণা করার কথা।কিন্তু দিনভর আলোচনায় প্রশাসন তাদের দাবির একটি রোডম্যাপ তুলে ধরলেও তাতে অসংগতি রয়েছে। কোনো দাবি বাস্তবায়নে চার মাস, কোনোটা আবার চার বছর সময় নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের আস্থাহীনতা তৈরি হয়। ফলে তারা রোডম্যাপ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে রাত আটটার দিকে শিক্ষকেরা প্রশাসনিক ভবনে অবরুদ্ধ হন এবং শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে চলে যান। আগামীকাল থেকে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে।প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নে বিভিন্ন মেয়াদের সময়ের প্রয়োজন। আমরা রোডম্যাপ ঘোষণা করার পরে আন্দোলনরত শিক্ষার্থীরা অধিকাংশ মেনে নিলেও কিছু শিক্ষার্থী তা মেনে নেয়নি। আমার ধারণা, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে কিছু ছাত্র রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাহিরের কিছু অছাত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অস্থিতিশীল করার চেষ্টা করছে। রোডম্যাপ দেওয়ার পরেও এভাবে যদি আন্দোলন চলতে থাকে, তাহলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে তিন মাদক কারবারি গ্রেপ্তার
মিরসরাইয়ে তিন মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে পরিত্যক্ত জায়গায় মাদকসেবন করে নেশাগ্রস্ত অবস্থায় শাহাদাত, মো. শাহেদ ও মো. সাগর নামের তিন যুবককে গ্রেপ্তার করেছে উপজেলা Read more

সাবজেলে সুযোগ-সুবিধাসহ কী খাবার পাবেন ১৫ সেনা কর্মকর্তা
সাবজেলে সুযোগ-সুবিধাসহ কী খাবার পাবেন ১৫ সেনা কর্মকর্তা

আওয়ামী লীগ শাসনামলে গুম ও নির্যাতনের ২ মামলায় এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রামপুরায় সংঘটিত অপরাধের ১ মামলায় অভিযুক্ত ১৫ সেনা Read more

রাফিনিয়া-ইয়ামাল ঝলকে মায়োর্কাকে উড়িয়ে বার্সার উড়ন্ত শুরু
রাফিনিয়া-ইয়ামাল ঝলকে মায়োর্কাকে উড়িয়ে বার্সার উড়ন্ত শুরু

লা লিগার নতুন মৌসুমে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের অধীনে খেলতে নামা কাতালান ক্লাবটি ৯ Read more

মেঘনা নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই বোনের
মেঘনা নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই বোনের

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া চরপাড়া Read more

জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না আ.লীগ, জানাল ইসি
জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না আ.লীগ, জানাল ইসি

কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে। তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। প্রতীক ছাড়া ওই দলের কেউ Read more

জীবননগরে সাইকেল শোরুমের আড়ালে অস্ত্রের গুদাম, ব্যবসায়ী আটক 
জীবননগরে সাইকেল শোরুমের আড়ালে অস্ত্রের গুদাম, ব্যবসায়ী আটক 

চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।রোববার (২৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন