জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আ’লীগ একটা সন্ত্রাসী সংগঠন। হামলা করে আমাদের পদযাত্রা বন্ধ করা যাবে না। তারা সুযোগের ব্যবহার করে ভেবেছিল সারাদেশে আতঙ্ক তৈরি করবে। মানুষ আর আমাদের পদযাত্রায় আসবে না। কিন্তু রাজবাড়ীর মানুষ দেখিয়ে দিয়েছে তারা আমাদের সঙ্গে আছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজবাড়ী শহরের রেলগেটে মুক্তিযোদ্ধা চত্বরে এনসিপির পদযাত্রার পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।নাহিদ ইসলাম আরও জানান, ‘আমাদের লক্ষ্য নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। গণঅভ্যুত্থানের পর যে ইনসাফ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা। যদি গোপালগঞ্জে তারা সশস্ত্র কায়দায় হামলা না করতো তাহলে সেখানে অনেক মানুষ উপস্থিত হতো। আজ রাজবাড়ীতে যত মানুষ হয়েছে, গোপালগঞ্জেও ঠিক তত মানুষ আসতেন। মেধাবী সন্তানরা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে রয়েছেন। যারা এ দল নয়, পুরো বাংলাদেশকে বিশ্বের বুকে উজ্জ্বল করেছেন।’এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব ডাক্তার তাসনিম জারাসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমাদের লড়াই করতে হবে। লড়াই কেবল একদিকে নয়, অনেক দিকে। তবে আমরা সেটার জন্য প্রস্তুত। সেই লড়াইয়ে যোগ দিতে ৩ আগস্ট শহীদ মিনারে আসার আহ্বান রইল।সবার আগে সমস্যা খুঁজে বের করতে হবে। যদি আমরা সমস্যাই না জানি, তাহলে সমাধানটা কীভাবে করব? তাই আমরা এখন সারাদেশে সমস্যা খুঁজে বেড়াচ্ছি। সমস্যা সমাধানের রাজনীতি আমরা করতে চাই বলে জানিয়েছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০২৯ সালের আগেই মুখ থুবড়ে পড়বে মোদি সরকার: মমতা
২০২৯ সালের আগেই মুখ থুবড়ে পড়বে মোদি সরকার: মমতা

পশ্চিমবঙ্গে কোনোভাবেই এনআরসি চালু হবে না জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারতীয় গণতন্ত্রের ভীত ধ্বংস করেছে ডাবল ইঞ্জিন সরকার। Read more

এইডস প্রতিরোধে এলো যুগান্তকারী এক ওষুধ!
এইডস প্রতিরোধে এলো যুগান্তকারী এক ওষুধ!

বিশ্বজুড়ে কোটি মানুষের প্রাণ কেড়ে নেওয়া এক মরণব্যাধি এইডস। কার্যকর প্রতিষেধকের অভাবে এইচআইভি ভাইরাসজনিত এ রোগ প্রতিরোধের তেমন কোনো উপায় Read more

নড়াইল-২ বিএনপি প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে আমরণ অনশন
নড়াইল-২ বিএনপি প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে আমরণ অনশন

নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের অনুসারীরা আমরণ অনশন করছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) Read more

পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস
পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ উত্তেজনা Read more

কেয়ারটেকার সরকার তৈরির আবহ দেখছি: ইসি আনোয়ারুল
কেয়ারটেকার সরকার তৈরির আবহ দেখছি: ইসি আনোয়ারুল

দুইটা কেয়ারটেকার সরকারের সময় সবচেয়ে বেশি ক্ষমতার স্বাধীনতা পেয়েছি। তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ হচ্ছে দেখছি। আপনাদের ভয় নেই, সব ব্যাকিং Read more

আমতলী সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে পরিতোষ-কাওসার
আমতলী সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে পরিতোষ-কাওসার

আমতলী সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে পরিতোষ কর্মকার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এইচএম কাওসার মাদবর। শনিবার (২৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন