প্রথমবারের মতো জ্যোতির্বিজ্ঞানীরা একটি সৌরজগতের জন্মপ্রক্রিয়া সরাসরি দেখতে সক্ষম হয়েছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে ১ হাজার ৩০০ আলোকবর্ষ দূরে অবস্থিত ‘HOPS-315’ নামের এক তরুণ নক্ষত্রের চারপাশে গ্রহ গঠনের সূচনা পর্যায়ে খনিজ কণার জন্ম হতে দেখা গেছে। খবর বিবিসি সায়েন্স ফোকাসএই আবিষ্কারকে গ্রহ গঠনের সবচেয়ে প্রাথমিক ধাপ হিসেবে বিবেচনা করছেন গবেষকরা। তারা বলছেন, এই ধাপে গ্যাসীয় অবস্থায় থাকা মৌলিক উপাদান সিলিকন মনোক্সাইড (SiO) ধীরে ধীরে স্ফটিকে পরিণত হচ্ছে- যা পরে পাথুরে কণায় রূপ নেবে। এভাবেই তৈরি হবে ভবিষ্যতের গ্রহের ভিত্তি।যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও গবেষণা সহলেখক মেরেল ফান্ট হফ বলেন, ‘আগে আমরা গ্রহ গঠনের কিছু মধ্যবর্তী ধাপ যেমন ধুলিকণার বৃদ্ধি দেখেছি, কিন্তু এবারই প্রথম একেবারে শুরুর ধাপ দেখতে পেলাম। এটা যেমন, আপনি এতদিন টডলার দেখেছেন, এবার হঠাৎ করে একটা নবজাতককে দেখলেন।’HOPS-315 একটি নবীন নক্ষত্র, যা সূর্যের প্রাথমিক রূপের সঙ্গে মিলে যায়। এর চারপাশে ঘূর্ণায়মান ‘প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক’ বা গ্যাস ও ধুলোর চাকতি ধীরে ধীরে ঠাণ্ডা হয়ে কঠিন খনিজে রূপ নিচ্ছে। সেখান থেকেই জন্ম নেবে ভবিষ্যতের গ্রহগুলো।গবেষণায় জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি) এবং আতাকামা লার্জ মিলিমিটার/সাবমিলিমিটার অ্যারে (এএলএমএ) ব্যবহার করে SiO গ্যাস এবং কঠিন খনিজের অস্তিত্ব শনাক্ত করা হয়।গবেষণা দলের প্রধান ও নেদারল্যান্ডসের লেইডেন অবজারভেটরির অধ্যাপক মেলিসা ম্যাকক্লুর বলেন, ‘এই প্রথম খনিজ কণাগুলো একত্রিত হয়ে ‘পেবল’ তৈরি করবে, যা পরে কিলোমিটার আকারের গ্রহের ভ্রূণ তৈরি করবে। শেষপর্যন্ত সেগুলো থেকে জন্ম নেবে শিলা গ্রহ এবং বৃহস্পতির মতো গ্যাস গ্রহের কেন্দ্র।’তবে গ্রহগুলোর পূর্ণ রূপ পেতে বহু সময় লাগবে। অধ্যাপক ফান্ট হফ বলেন, ‘এই চাকতির বিবর্তন ধীরে ধীরে হয়। একে পুরোপুরি পরিবর্তিত হতে লক্ষ লক্ষ বছর লেগে যেতে পারে।’গবেষক দলটি এখন HOPS-315-এর পর্যবেক্ষণ চালিয়ে যাবে এবং এরকম আরও নবজাত সৌরজগতের খোঁজ করবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত 
পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত 

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আবু তালেব ওরফে তালেব মাঝি (৫৫) নামক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ২টার দিকে পেকুয়া উপজেলার মগনামা Read more

প্রয়োজনে পাকিস্তানের একদম ভেতরে ঢুকে হামলা করা হবে: জয়শঙ্কর
প্রয়োজনে পাকিস্তানের একদম ভেতরে ঢুকে হামলা করা হবে: জয়শঙ্কর

জম্মু-কাশ্মিরের পেহেলগামে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটল— এ ধরনের হামলা যদি ফের কখনও ঘটে, তাহলে পাকিস্তানে আরও জোরালো ও কঠোর Read more

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিয়ে ইংরেজিতে ফেল!
৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিয়ে ইংরেজিতে ফেল!

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য দেলোয়ার হোসেন দুলু ৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশ Read more

৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন হজযাত্রীরা
৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন হজযাত্রীরা

সৌদী আরবের মক্কা-মদিনায় এ বছর নিরাপদে পবিত্র হজ পালনের পরেও সরকারের পক্ষ থেকে ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন Read more

নাটোরে ফুড অফিসারের কাছে চাঁদা নেওয়ার সময় ৫ লক্ষ টাকাসহ যুবক আটক
নাটোরে ফুড অফিসারের কাছে চাঁদা নেওয়ার সময় ৫ লক্ষ টাকাসহ যুবক আটক

নাটোরের গুরুদাসপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে নাজমুল হাসান (৩৫) নামের এক চাঁদাবাজকে পাঁচ Read more

বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় ৪০ জনের মৃত্যু
বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায়  ৪০ জনের মৃত্যু

চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় সোমবার মধ্যরাত পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যেই বেইজিংয়ে প্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন