গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে সাতকানিয়া উপজেলার কেরানীহাট মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের করে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত। মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।মিছিল-পূর্ব সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।এসময় তিনি বলেন, ‘যারা বিগত ১৭ বছর ধরে দেশের মাটি থেকে গণতন্ত্র নিশ্চিহ্ন করে দিয়ে ফ্যাসিজম কায়েম করেছিল, সেই শক্তিকে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানে বিতাড়িত করা গেছে। কিন্তু বছর না যেতেই এই সন্ত্রাসী আওয়ামী সংগঠন যেভাবে অস্ত্র হাতে গোপালগঞ্জে হামলা চালিয়েছে, তা উদ্বেগজনক।’তিনি আরও বলেন, ‘গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের উপর যে বর্বর হামলা হয়েছে, তা দেশের গণতন্ত্রের জন্য চরম হুমকি। আওয়ামী লীগের ফ্যাসিবাদী আগ্রাসন আবারও মাথাচাড়া দিচ্ছে। এই আগ্রাসনকে রুখে দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য জরুরি।’চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট আনোয়ার আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হকের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।তিনি বলেন, ‘গোপালগঞ্জে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে রক্তপাতের ঘটনা গণতন্ত্রের নামে একটি কলঙ্ক। আওয়ামী লীগ এখনো সহিংস পন্থা অবলম্বন করছে। দেশের মানুষ আর এই সন্ত্রাস মেনে নেবে না।’এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি নুরুল হোসেন, জেলা অফিস সম্পাদক নুরুল হক, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, পৌর আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, উত্তর সাতকানিয়া আমীর মাস্টার সিরাজুল ইসলাম, জেলা শূরা সদস্য ডা. আব্দুল জলিল, এম ওয়াজেদ আলী ও উপজেলা সেক্রেটারি তারেক হোছাঈন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে ঐকমত্য কমিশন
দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে ঐকমত্য কমিশন

জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক শুরু Read more

জাতীয় সনদ নাগরিকের সকল অধিকার সুরক্ষিত করবে: আলী রীয়াজ
জাতীয় সনদ নাগরিকের সকল অধিকার সুরক্ষিত করবে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত জাতীয় সনদ নিঃসন্দেহে দেশের নাগরিকদের সকল অধিকার সুরক্ষিত করবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক Read more

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক Read more

ভালো শুরুর পর বাংলাদেশের ছন্দপতন
ভালো শুরুর পর বাংলাদেশের ছন্দপতন

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করলেও পর Read more

বাংলাদেশে শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কোন কোন বছরে?
বাংলাদেশে শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কোন কোন বছরে?

বাংলাদেশের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াসেরও নীচে নেমেছিলো, আর তা একাধিকবার। ২০১৮ সালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দুই Read more

জুলাই সনদ একটি সামাজিক চুক্তি, কোনো পক্ষ এটি ভাঙবে না: সালাহউদ্দিন
জুলাই সনদ একটি সামাজিক চুক্তি, কোনো পক্ষ এটি ভাঙবে না: সালাহউদ্দিন

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐতিহাসিক ও বাধ্যতামূলক সামাজিক চুক্তি হিসেবে বিবেচিত হবে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন