সরকারের উদাসীনতাকে দায়ী করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এমন অভিযোগ তুলে সারাদেশের মতো বরিশালেও পৃথক বিক্ষোভ কর্মসূচী পালন করেছে জেলা ও মহানগর যুবদল।বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১ টা থেকে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা হতে বরিশাল মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা।মিছিলে বরিশাল মহানগরের ত্রিশটি ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় তারা ব্যানার ও ফেস্টুনসহকারে মিছিলে যোগ দেন।অপরদিকে একই ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল বের করে জেলা যুবদল।বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশে পরিকল্পনামাফিক প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখে অরাজক পরিস্থিতি বিদ্যমান রাখার চেষ্টা চলছে। এই অজুহাতে জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এ সময় দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।পরে দলীয় কার্যালয় থেকে যুবদলের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালের বিপক্ষে দারুণ জয় পেল বাংলাদেশ ‘এ’ দল
নেপালের বিপক্ষে দারুণ জয় পেল বাংলাদেশ ‘এ’ দল

নেপাল দারুণ লড়াই করলেও টপ অ্যান্ড টি-২০ সিরিজে ৩২ রানের জয় পেয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল।  শনিবার (১৬ Read more

স্বাস্থ্য খাতে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্য উপদেষ্টা
স্বাস্থ্য খাতে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বলেছেন, 'স্বাস্থ্য খাতে চলমান সকল অনিয়ম অবিলম্বে দূর করা হবে। কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না।'শনিবার Read more

বরগুনায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার
বরগুনায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

বরগুনায় একটি ভাড়া বাসায় রহস্যজনকভাবে ঘরের দরজা বাহির থেকে আটকানো অবস্থায় সাহিদা আক্তার রোজি (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার Read more

‌‘আমি এই কাজ করিনি’, হাদি হত্যার আসামি ফয়সাল
‌‘আমি এই কাজ করিনি’, হাদি হত্যার আসামি ফয়সাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের স্থানীয় আদালতে পাঠানো Read more

গুমের ঘটনায় প্রধান ভূমিকা পুলিশ, র‌্যাব, ডিবি ও সিটিটিসির
গুমের ঘটনায় প্রধান ভূমিকা পুলিশ, র‌্যাব, ডিবি ও সিটিটিসির

দেশে সংঘটিত বেশিরভাগ গুমের পেছনে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) Read more

২৭ বছর পর বাকসু নির্বাচ‌নের দা‌বি‌তে গণ‌ভোট শুরু
২৭ বছর পর বাকসু নির্বাচ‌নের দা‌বি‌তে গণ‌ভোট শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন দাবির পক্ষে জনমত গড়ে তোলার জন্য গণভোট শুরু হ‌য়ে‌ছে। ১২ দিনব‌্যাপী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন