সন্ত্রাস, নৈরাজ্য, অপপ্রচার ও সারাদেশে অব্যাহতভাবে আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ই জুলাই) গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এস এম ইমরান রেজার নেতৃত্বে এই মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।বিক্ষোভ মিছিলটি মহানগরের রাজবাড়ী মাঠ থেকে শুরু হয়ে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বর্তমান সরকারের দমনমূলক নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য এম এম মহিবুর রশিদ মারুফ, যুগ্ম আহ্বায়ক তোউকির আহমেদ সুমন, আহ্বায়ক সদস্য নাজমুল হোসেন, আহ্বায়ক আবু কাশেম রিজভী, যুবদল নেতা জাহিদ হাসান রুমি, মতিউর রহমান সানি, তানভীর হোসেন তুহিন, আরিফ হোসেন, মারুফ হাসান, নাহিদ পারভেজ, জুয়েলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।নেতৃবৃন্দ চলমান দুঃশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন জোরদারের আহ্বান জানান এবং দেশের জনগণের সার্বিক নিরাপত্তা, গণতন্ত্রের সুরক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় যুবদল অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে থেকে ভূমিকা রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরের সেই ধনী মুক্তিযোদ্ধার ‘বীর নিবাস’ বাড়ির বরাদ্দ বাতিল
যশোরের সেই ধনী মুক্তিযোদ্ধার ‘বীর নিবাস’ বাড়ির বরাদ্দ বাতিল

যশোরের মণিরামপুরের বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের নামে ‘বীর নিবাস’ বাড়ি বরাদ্দ বাতিল হয়েছে। অবস্থাসম্পন্ন হওয়ার পরও সম্পদের তথ্য গোপন ও অস্বচ্ছতার Read more

প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গের অভিযোগে ফের কারাগারে নোবেল
প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গের অভিযোগে ফের কারাগারে নোবেল

প্রেমিকার সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় আপসের শর্ত ভঙ্গের অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর Read more

বাংলাদেশে-আফগানিস্তান সিরিজের সময়সূচি প্রকাশ
বাংলাদেশে-আফগানিস্তান সিরিজের সময়সূচি প্রকাশ

বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষীয় সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সূচি অনুযায়ী আগামী অক্টোবরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত Read more

‘কমপ্লিট শাটডাউন’ চলবে, ঘোষণা বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের
‘কমপ্লিট শাটডাউন’ চলবে, ঘোষণা বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের

সরকারি-বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স’ চলমান রাখার ঘোষণা দিয়েছেন প্রকৌশলী অধিকার আন্দোলনের নেতারা। পরবর্তী ঘোষণা না দেওয়া Read more

সোমবার নগর ভবন খুলে দেবেন ইশরাক সমর্থকরা
সোমবার নগর ভবন খুলে দেবেন ইশরাক সমর্থকরা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন আগামীকাল সোমবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। তবে Read more

নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২১ অ্যাথলেট নিহত
নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২১ অ্যাথলেট নিহত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই অ্যাথলেট বা ক্রীড়াবিদ। একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন