যশোরের বেনাপোল স্থলবন্দরে বেসরকারি নিরাপত্তাকর্মীদের চাকরি রক্ষায় প্রতি সদস্যের কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে বন্দরে নতুন দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রতিষ্ঠান আল-আরাফাত সার্ভিস (প্রা.) লিমিটেড-এর অপারেশনাল ম্যানেজার শামিম শিকদারের নামে। বন্দরের চলতি পিমা সিকিউরিটি গার্ডে নিয়োজিত ১২৯ জন নিরাপত্তাকর্মী এ অভিযোগ করেছেন।বেনাপোল বন্দর পরিচালকের কাছে লিখিত অভিযোগপত্রে তারা এ অভিযোগ উল্লেখ করেন। বর্তমানে নিয়োজিত কোম্পানি পিমা-এর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুলাই। নতুন নিয়োগ পাওয়া আল-আরাফাত সার্ভিস (প্রা.) লিমিটেড কোম্পানি চলতি বছরের আগামী ১ আগস্ট থেকে বেনাপোল বন্দরে কার্যক্রম শুরু করবে।বেনাপোল বন্দর পরিচালকের কাছে দেওয়া লিখিত অভিযোগপত্রে পিমা সিকিউরিটির সদস্যরা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তারা সততা ও নিষ্ঠার সঙ্গে বন্দরে নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন। সম্প্রতি তাদের প্রতিষ্ঠান পিমা সিকিউরিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন প্রতিষ্ঠান হিসেবে আল-আরাফাত সার্ভিস (প্রা.) লিমিটেড দায়িত্ব পেয়েছেন। প্রতিষ্ঠানটির অপারেশনাল ম্যানেজার শামীম শিকদার তাদের জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে কোম্পানিটি বন্দরে কার্যক্রম শুরু করবে। তিনি চাকরি চালু রাখতে পিমা সিকিউরিটির প্রত্যেক সদস্যের কাছে ৩০ হাজার টাকা করে ঘুষ দাবি করেছেন। নতুন নিয়োগপ্রাপ্তদের কাছ থেকে ৫০ হাজার টাকা করে নেওয়ার কথাও জানানো হয়েছে। টাকা না দিলে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন পিমা সিকিউরিটির কর্মীরা।ভুক্তভোগী নিরাপত্তাকর্মীরা বলেন, ‘আমরা সবাই নিম্নআয়ের মানুষ। স্বল্প বেতনের এই চাকরিতে ঘুষ দিয়ে চাকরি রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাছাড়া নিয়োগ সংক্রান্ত চুক্তিপত্রে কোথাও আর্থিক লেনদেনের কথা উল্লেখ নেই। চাকরির জন্য ঘুষের নামে অর্থ আদায়ের চেষ্টা অন্যায় ও বেআইনি। আমরা চাই এ ঘটনার সঠিক তদন্ত হোক এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’ঘুষ দাবির ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে পিমা সিকিউরিটির এক কর্মী জানান, ‘নতুন নিয়োগ পাওয়া আল-আরাফাত সার্ভিস (প্রা.) লিমিটেডের কোন কর্মকর্তা বা কর্মচারী আমাদের কাছে ঘুষ দাবি করেনি। আমার প্রতিষ্ঠান পিমা সিকিউরিটির কমান্ডার (সিও) আল-আমিন ও সুপার ভাইজার মনির আমাদের জানিয়েছেন নতুন দায়িত্ব পাওয়া আল-আরাফাত সার্ভিস (প্রা.) লিমিটেডে কেউ চাকরি করতে চাইলে ৩০ হাজার টাকা ঘুষ দিতে হবে। আর নতুন করে কেউ এ চাকরিতে ঢুকতে চাইলে তাকে ৫০ হাজার টাকা দিতে হবে। এই টাকা না দিলে আল-আরাফাত সার্ভিস (প্রা.) লিমিটেডে চাকরি করতে পারবেনা।’আল-আরাফাত সার্ভিস (প্রা.) লিমিটেডের প্রতিনিধি অপারেশনাল ম্যানেজার শামীম শিকদার বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান এখনও বন্দরের দায়িত্বভার গ্রহণ করেনি। যে বা যারা আল-আরাফাত সার্ভিস (প্রা.) লিমিটেডের নামে পরিচালক বরাবর যে অভিযোগ দায়ের করেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এটা একটা চক্রান্ত। আমরা এখনও বন্দরের কাছ থেকে কাজ বুঝে নেয়নি। বন্দরে আগের পিমা সিকিউরিটি গার্ড এখনও দায়িত্ব পালন করছেন। আগামী ১ আগস্ট বন্দরের নতুন সিকিউরিটি কোম্পানি আল-আরাফাত সার্ভিস (প্রা.) লিমিটেড কাজ শুরু করবে।’এ বিষয়ে বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার জানান, ‘নতুন দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি আল-আরাফাত সার্ভিস (প্রা.) লিমিটেডের নামে যে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে আমরা তদন্ত করে দেখছি আসল ঘটনাটা কী?’এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোদির ডিগ্রি নিয়ে সন্দেহ আরও বাড়ল
মোদির ডিগ্রি নিয়ে সন্দেহ আরও বাড়ল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আদৌ বিএ পাশ কিনা গত ১১ বছর ধরে চলা এই সন্দেহ শেষ পর্যন্ত রহস্যই থেকে গেল। Read more

ধামইরহাট সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশ ইন বিএসএফের
ধামইরহাট সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশ ইন বিএসএফের

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে ১০ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য (বিএসএফ)।বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর রাতে Read more

যশোরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
যশোরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের ঝিকরগাছায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে নিজ ঘর থেকে পুলিশ তার লাশ Read more

মোবাইল চুরি করে পালাচ্ছিল চোর, ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
মোবাইল চুরি করে পালাচ্ছিল চোর, ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

পাবনার আটঘরিয়ায় চোরের ছুরিকাঘাতে আসাদ হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে Read more

তালিমের নামে ধোকা, মহিলাদের জন্য হুজুর রাখবে বিএনপি: খায়ের ভূঁইয়া
তালিমের নামে ধোকা, মহিলাদের জন্য হুজুর রাখবে বিএনপি: খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার দালাল বাজারে সভাটি হয়। এতে Read more

দুপুর ১টার মধ্যে ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
দুপুর ১টার মধ্যে ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

দেশের ৭ অঞ্চলে আজ দুপুর ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন