চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুলিশি অভিযানে একটি গোপন অস্ত্র কারখানার সন্ধান মিলেছে। এ সময় উদ্ধার করা হয়েছে বিদেশি ও দেশীয় অস্ত্র, কার্তুজ, বিপুল পরিমাণ নগদ অর্থ এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোররাতে আনোয়ারা থানা পুলিশ গোপন সূত্রে সংবাদ পায় যে, উপজেলার ৫ নম্বর বরুমচড়া ইউনিয়নের বরুমচড়া গ্রামের মো. আব্দুল মজিদের বাড়িতে অস্ত্র কেনাবেচা হচ্ছে।সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ভোর ৫টা ৩০ মিনিটের দিকে অভিযান পরিচালনা করে। অভিযানে আব্দুল মজিদের বাড়ির পুকুরঘাটের পাশে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় পাওয়া যায় একটি তুর্কমিনিস্তান নির্মিত বিদেশি এলজি, একটি দেশীয় কাঠের বাটযুক্ত এলজি ও ৮ রাউন্ড তাজা গুলি।পরবর্তীতে আব্দুল মজিদের বসতঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় অস্ত্র তৈরির ছোট-বড় ১১টি যন্ত্রাংশ, অস্ত্র সংরক্ষণের একটি স্টিলের বক্স, একটি স্মার্টফোন ও অস্ত্র কেনাবেচার নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা।ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে বাড়ির মালিক মো. আব্দুল মজিদ (৪২) কে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। তিনি বরুমছড়া এলাকার মৃত হাজী মুসলিম আহমদ চৌধুরীর পুত্র।আনোয়ারা থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছি। উদ্ধারকৃত অস্ত্র ও আলামত পর্যালোচনা করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’পুলিশের ভাষ্য মতে, এটি একটি সুপরিকল্পিত অস্ত্র ব্যবসা চক্রের অংশ হতে পারে এবং এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-ভারত টানাপোড়নে রামগড় স্থলবন্দর এর ভবিষ্যত কোন দিকে?
বাংলাদেশ-ভারত টানাপোড়নে রামগড় স্থলবন্দর এর ভবিষ্যত কোন দিকে?

খাগড়াছড়ির রামগড় মুহামনিতে অবস্থিত দেশের প্রথম মৈত্রী সেতু-১, যা একটি আন্তর্জাতিক স্থলবন্দরে রূপান্তর করা হয়েছে। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এই স্থলবন্দর ঘিরে Read more

শ্রীপুরে ছিনতাইকারীর হাতে ছিনতাইকারী নিহত
শ্রীপুরে ছিনতাইকারীর হাতে ছিনতাইকারী নিহত

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ছুরিকাঘাতে জুয়েল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ রাকিব (২৫) ও রবিন (২৭) Read more

আমি ভালো সন্তান হয়নি: চিরকুট লিখে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
আমি ভালো সন্তান হয়নি: চিরকুট লিখে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে পরিবারের সাথে অভিমান করে চিরকুট লিখে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে মো. আপন মিয়া (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থী। বৃহস্পতিবার Read more

কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয় নাই: বিদ্যুৎ মন্ত্রী
কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয় নাই: বিদ্যুৎ মন্ত্রী

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয় নাই। Read more

মোংলায় অতিরিক্ত ভাড়া আদায়ে কোস্ট গার্ডের অভিযান
মোংলায় অতিরিক্ত ভাড়া আদায়ে কোস্ট গার্ডের অভিযান

মোংলায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ। সোমবার (১৬ জুন) সকালে কোস্ট গার্ডের মিডিয়া Read more

কিশোরগঞ্জে জাপার চুন্নুসহ ২৪ জনের মনোনয়ন বাতিল
কিশোরগঞ্জে জাপার চুন্নুসহ ২৪ জনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনে দাখিল করা ৬১টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩৭ জনকে বৈধ এবং জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন