গোপালগঞ্জে ৪ জনের মৃত্যুর দায় প্রশাসনের ওপরই পড়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা ৪ জনের মৃত্যুর কথা শুনেছি। কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না, প্রত্যাশাও করি না। প্রশাসন ও গোয়েন্দা সংস্থা যদি সময়মতো সঠিক পদক্ষেপ নিত, তাহলে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হতো না।’আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেছেন, ‘গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান গতকালের বক্তব্যেই পরিষ্কার বলা হয়েছে। পুরা বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট, গোপালগঞ্জের প্রতিও আমাদের সে কমিটমেন্ট। গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিতা করি।’ ‘গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে আমরা মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করবো। আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবনকে বিপন্ন করেছে, মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে বেইনসাফি করেছে। আমরা বলেছি, আমরা এ পরিস্থিতির পরিবর্তন ঘটাবো।’তিনি বলেন, ‘আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যাই নাই। আমাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্য সশস্ত্র হামলা চালায় আমাদের উপরে। যেরকমটা জুলাই গণঅভ্যুত্থানেও হয়েছিল। আওয়ামী লীগ সব সময় একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায়।’ ‘গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের এত হত্যাযজ্ঞের পরেও ৫ অগাস্টের পরে অনেকে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ আনতে চেয়েছিল। তাদের মনে রাখা উচিত, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা সন্ত্রাসবাদী সংগঠন।’তিনি বলেন, ‘৫ অগাস্টের পরে আমরা বহুবার বলছি, আমরা আইনি ও বিচারিক প্রক্রিয়ায় জুলাই গণহত্যার বিচার চাই। কিন্তু ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকদের ব্যাপকভাবে গ্রেপ্তার করা হয় নাই। গ্রেপ্তার হলেও কোর্টে জামিন নিচ্ছে, থানা থেকে পালিয়ে যাচ্ছে।’ তিনি আরো বলেন, ‘প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে আছে ফ্যাসিবাদের দোসর এবং দুর্নীতিবাজ কর্মকর্তা, যাদেরকে টাকা দিয়ে কিনে ফেলা যায়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুরো বাংলাদেশের বিভিন্ন যায়গার নেতাকর্মীরা গতকাল গোপালগঞ্জে ছিল।’ ‘প্রশাসন ও নিরাপত্তা বাহিনী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, সকালের নাশকতার পরেও সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়েই আমরা গোপালগঞ্জে প্রবেশ করেছি। পদযাত্রা করি নাই, পথসভা করেছি শুধু। গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আমাদের লোকজনকে আসতে দেওয়া হয় নাই। বিভিন্ন যায়গায় বাস আটকে দেওয়া হয়েছে। এরপরেও আমরা শান্তিপূর্ণভাবে পথসভা শেষ করেছি। যাওয়ার পথে সশস্ত্র আক্রমণ চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। নিরাপত্তাবাহিনী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, আমরা সেভাবে সেখান থেকে বের হয়েছি।’তিনি বলেন, ‘আমরা চার জনের মৃত্যুর কথা শুনেছি। কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না, প্রত্যাশা করি না। সন্ত্রাসীদের বিচারিক প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হবে। প্রশাসন ও গোয়েন্দা সংস্থা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতো, তাহলে এ পরিস্থিতি তৈরি হতো না।’ ‘এ দায়ভার সরকার ও প্রশাসনকে নিতে হবে। আমরা পুরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও সন্ত্রাসীদের বিচার দাবী করছি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশে এ গ্রেপ্তার অভিযান চালাতে হবে। আমরা কমিট করেছিলাম, আমরা গোপালগঞ্জে যাবো। আমরা গেছি এবং শহীদের রক্তের শপথ নিয়ে ঘোষণা করছি যে, মুজিববাদকে গোপালগঞ্জ ও বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দিবো না।’তিনি বলেন, ‘আমরা আবারো গোপালগঞ্জে যাবো। আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করবো। গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, বাংলাদেশপন্থীদের হবে।’ ‘শহীদ বাবু মোল্লার গোপালগঞ্জ, শহীদ রথীন বিশ্বাসের গোপালগঞ্জকে আমরা পুনরুদ্ধার করবো। মকসুদপুরে কোটালীপাড়ায় আমাদের শহীদদের কবর রয়েছে। এ মাটি মুজিববাদীদের হতে দিবো না। বাংলাদেশের এক ইঞ্চি মাটিও মুজিববাদীর হবে না, ইনশাআল্লাহ।’ যারা গতকালের হামলার প্রতিবাদ জানিয়েছেন, রাস্তায় নেমেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।ফরিদপুরে পদযাত্রায় দেখা হবে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬ ঘণ্টার ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম
৬ ঘণ্টার ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম

একই দিনে মাত্র৬ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত Read more

দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩১
দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩১

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও ৩৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।শনিবার (২৬ Read more

ভাঙ্গুড়ায় ভাঙা টিনের ঘরে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা
ভাঙ্গুড়ায় ভাঙা টিনের ঘরে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা

নড়বড়ে টিনের ঘরে নিয়মিত চলছে শিক্ষা কার্যক্রম। যে কোনো সময় ঘরটি ভেঙে পড়ে ঘটতে পারে দুর্ঘটনা। গ্রীষ্মে গরমে হাঁসফাঁস করে Read more

‘আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না’: হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর
‘আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না’: হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই উত্তেজনার মধ্যে যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি Read more

স্পেনকে হারিয়ে নেশনস লিগ চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল
স্পেনকে হারিয়ে নেশনস লিগ চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল

উয়েফা নেশন্স লিগের ফাইনাল মঞ্চে যেমন উত্তেজনা থাকা দরকার তার সবটাই ছিল। পুরো খেলাজুড়েই ছিল শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। নির্ধারিত সময়ের খেলাতে Read more

মাদুরোকে হাতে হাতকড়া লাগিয়ে টেনে হিঁচড়ে নেওয়া হল আদালতে
মাদুরোকে হাতে হাতকড়া লাগিয়ে টেনে হিঁচড়ে নেওয়া হল আদালতে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রীয় আদালতে নেওয়া হয়েছে। তাকে এরআগে ব্রুকলিনের মেট্রোপলিটান ডিটেনশন সেন্টার থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন