ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পথসভা আয়োজনের প্রস্তুতি চলছে। সমাবেশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। সমাবেশস্থলের আশপাশে মোতায়েন করা হয়েছে চার শতাধিক পুলিশ সদস্য। এছাড়া সেনাবাহিনী এবং র‍্যাবের সদস্যরা টহল দিবে।বৃহস্পতিবার (১৭ জুলাই) পূর্বের সময়সীমা অনুযায়ী এ পথসভাটি সকাল ১০টায় হওয়ার কথা থাকলেও গত বুধবার গোপালগঞ্জে উদ্ভূত পরিস্থিতির কারণে তা আড়াই ঘণ্টা পিছিয়ে দুপুর সাড়ে ১২টায় করা হয়েছে।পূর্বের ঘোষণা অনুযায়ী জাতীয় নাগরিক কমিটির নেতাদেরকে বুধবার রাতেই গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরের পথসভার শেষ করে ফরিদপুরে এসে রাতে অবস্থান করার কথা ছিল। কিন্তু গোপালগঞ্জের হাঙ্গামার পর তারা খুলনা চলে যান এবং খুলনায় রাত কাটিয়ে বৃহস্পতিবার ফরিদপুরের জনসভায় যোগ দেবেন। তাদের ফরিদপুরের মধুখালীতে একটি পথসভা করার কথা রয়েছে।এদিকে এ পথযাত্রাকে সামনে রেখে এবং গত বুধবার গোপালগঞ্জে হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। শহরের জনতা ব্যাংকের মোড়ে এই পথসভার আয়োজন করা হয়েছে। সকাল থেকেই মঞ্চ প্রস্তুতের কাজ চলছে। ইতোমধ্যেই বিভিন্ন মিডিয়াকর্মীরা ভিড় করেছে এবং পুলিশ সদস্যদের মঞ্চের আশপাশের এলাকায় দেখা গেছে।ফরিদপুর এনসিপির জ্যৈষ্ঠ আহ্বায়ক এস এম জাহিদ বলেন, ফরিদপুরের সকাল ১০টার বদলে দুপুর সাড়ে ১২টায় পথসভা শুরু হবে। নেতারা এখনো ফরিদপুর এসে পৌঁছাননি।সভার সার্বিক নিরাপত্তার বিষয়ে নাগরিক কমিটির এই সদস্য জানান, ফরিদপুরে তারা গোপালগঞ্জের মতো হামলা বা কোনো হাঙ্গামার আশঙ্কা করছে না। ফরিদপুরের লোকজন অত্যন্ত সুশৃঙ্খল, ভদ্র। অবশ্যই শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে।ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, নিরাপত্তার ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশস্থলের আশপাশে মোতায়েন করা হয়েছে চার শতাধিক পুলিশ সদস্য। এছাড়া সেনাবাহিনী এবং র‍্যাবের সদস্যরা টহল দিবে। ফরিদপুরের পুলিশ প্রশাসনের জনবল দিয়েই এ নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাকৃবিতে ফিলিস্তিন গণহত্যার প্রতিবাদে প্রতীকী অভিনয়
বাকৃবিতে ফিলিস্তিন গণহত্যার প্রতিবাদে প্রতীকী অভিনয়

গাজায় ইসরায়েলের হাতে নিরীহ ফিলিস্তিনিদের ওপর চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে প্রতীকী গণহত্যার চিত্রায়ণের মাধ্যমে অভিনয় করে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ কৃষি Read more

যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত

রাতের আঁধারেও যেন দিনের আলো। সন্ধ্যা নামলেই যশোরের শার্শা উপজেলার এক মাঠজুড়ে জ্বলে ওঠে শত শত এলইডি বাতি। কৃত্রিম আলোর Read more

ত্রিশালে সবুজ ধান খেতে দুলছে কৃষকের স্বপ্ন
ত্রিশালে সবুজ ধান খেতে দুলছে কৃষকের স্বপ্ন

দিগন্তজোড়া ঘন সবুজ ধানের খেত। মৃদু বাতাসে ধানের সবুজ পাতা আর শীষ যেন ঢেউ খেলছে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিস্তীর্ণ ফসলের Read more

টানা ষষ্ঠ হারে বিদায়ের দ্বারপ্রান্তে নোয়াখালী
টানা ষষ্ঠ হারে বিদায়ের দ্বারপ্রান্তে নোয়াখালী

বিপিএলের শুরু থেকেই কঠিন বাস্তবতার মুখে নবাগত নোয়াখালী এক্সপ্রেস। টানা হার যেন তাদের নিত্যসঙ্গী হয়ে উঠছে। আসরের প্রথম ছয় ম্যাচেও Read more

ত্রিশালে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ত্রিশালে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহের ত্রিশালে হজ্জ ও উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ত্রিশাল কমিউনিটি সেন্টারে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় শতাধিক Read more

মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন ৩৫০০ মার্কিন সেনা
মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন ৩৫০০ মার্কিন সেনা

কয়েক হাজার মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সাড়ে তিন হাজার নাবিক ও মেরিন সেনাকে বহনকারী ইউএসএস ত্রিপোলি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন