যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৩। তীব্র এ ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা।তথ্যটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।বার্তাসংস্থাটি বলছে, ভূমিকম্পটি স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৩৭ মিনিটে অনুভূত হয়। কেন্দ্রস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় ৫৪ মাইল (৮৭ কিলোমিটার) দক্ষিণে এবং এর গভীরতা ছিল তুলনামূলকভাবে অগভীর, মাত্র ২০.১ কিলোমিটার।ভূমিকম্পের পরপরই আলাস্কার দক্ষিণাঞ্চল ও আলাস্কা উপদ্বীপের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। আলাস্কার পালমারে অবস্থিত জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, “সুনামির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং কিছু প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।”সতর্কবার্তায় বলা হয়, “আলাস্কার কেনেডি এন্ট্রান্স (হোমার শহর থেকে ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে) থেকে শুরু করে ইউনিম্যাক পাস (উনালাস্কার ৮০ মাইল উত্তর-পূর্বে) পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এই সতর্কতা কার্যকর থাকবে।”সুনামির প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, আলাস্কার বাইরের অঞ্চলগুলোয় তাৎক্ষণিকভাবে কোনো সতর্কতা জারি করা হয়নি।মূলত আলাস্কা প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’–এর অংশ এবং এটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত।এর আগে ১৯৬৪ সালের মার্চে আলাস্কায় ৯.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, যা উত্তর আমেরিকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে নথিভুক্ত।সেই ভূমিকম্পে অ্যানকোরেজ শহর প্রায় ধ্বংস হয়ে যায় এবং এক বিশাল সুনামি আলাস্কা উপসাগর, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল এবং হাওয়াই দ্বীপপুঞ্জে আঘাত হানে। প্রাণ হারান ২৫০ জনের বেশি মানুষ।সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ২০২৩ সালের জুলাই মাসে আলাস্কার উপদ্বীপে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, তবে তখন তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এবারকার ভূমিকম্পের কারণে সুনামির আশঙ্কা দেখা দেওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশের কোনো কর্মকর্তা অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হয়
পুলিশের কোনো কর্মকর্তা অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হয়

পুলিশ বাহিনীতে কোনো কর্মকর্তা কোনো অপরাধের সঙ্গে জড়িত হলে যথাযথ অনুসন্ধান করে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। সম্প্রতি অনেকগুলো Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ

নির্বাচনি রোডম্যাপের দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি।বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম Read more

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯২৮
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯২৮

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে Read more

ভৈরবে ১০২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ
ভৈরবে ১০২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

কিশোরগঞ্জের ভৈরবে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নাটালের মোড় এলাকা থেকে ১০২ কেজি গাঁজা ও ১টি সাদা রঙের প্রাইভেটকার আটক করেছে Read more

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের জন্য আজ দেশের সকল মসজিদে বিশেষ দোয়া
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের জন্য আজ দেশের সকল মসজিদে বিশেষ দোয়া

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে মঙ্গলবার (১ জুলাই) বাদ যোহর দেশের সকল মসজিদে বিশেষ দোয়া Read more

নদীভাঙনে ফসলি জমি ও ঘরবাড়ি বিলীন, দিশেহারা দেওয়ানগঞ্জের মানুষ
নদীভাঙনে ফসলি জমি ও ঘরবাড়ি বিলীন, দিশেহারা দেওয়ানগঞ্জের মানুষ

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। একের পর এক ফসলি জমি, বসতভিটা ও গ্রাম নদীতে বিলীন হচ্ছে। মৌসুমি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন