জুলাই সনদ দ্রুত সময়ের মধ্যে তৈরি হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।  রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সংসদ ভবনের এলডি হলে গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি। আলী রীয়াজ বলেন, পুঞ্জিভূত সংকট উত্তরণে সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে। যে ঐক্যের মাধ্যমে ফ্যাদিবাদের পতন ঘটেছে, সেই ঐক্য বজায় রাখতে হবে।তিনি বলেন, পরবর্তী প্রজন্ম এবং নতুন বাংলাদেশের জন্য এই প্রচেষ্টা। এতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে এই আশাবাদ।আলী রীয়াজ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, লড়াই করেছেন, যারা আহত-নিহত হয়েছেন, তারও আগে গত ১৬ বছর ধরে সমস্ত রকম জুলুম নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেছন, গত ৫৩ বছর ধরে বাংলাদেশে গণতান্ত্রিক, জবাবদিহিতামূলক রাষ্ট্র, সবার অংশগ্রহণমূলক রাষ্ট্র, নাগরিক অধিকার নিশ্চিত করার মতো রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, তাদের সবার কাছে আমাদের দায়।সংস্কারের বিষয়ে সংলাপকে আলোচনার অগ্রগতি উল্লেখ করে তিনি বলেন, আমরা সামান্য হলেও অগ্রগতি অর্জন করতে পেরেছি। সেটা ধরে রাখতে না পারলে, বিকশিত করতে না পারলে সমস্ত সুযোগ হাতছাড়া হয়ে যাবে। সেটা যাতে না হয়, সে জন্য সবার প্রচেষ্টা। আলী রীয়াজ বলেন, আমরা একত্রিতভাবে অর্জনের চেষ্টা করছি। যে অর্জন শুধু আমাদের জন্য নয়, পরবর্তী প্রজন্মের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি নতুন গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করার জন্য।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুতি: তদন্তে ৪ সদস্যের কমিটি
পাবনায় পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুতি: তদন্তে ৪ সদস্যের কমিটি

সাড়ে ৫ ঘণ্টা পর পাবনার ভাঙ্গুড়ায় আন্তঃনগর 'পঞ্চগড় এক্সপ্রেস' ট্রেনের ইঞ্জিনসহ লাইনচ্যুত দু'টি বগি উদ্ধার করা হয়েছে। এতে করে উত্তরবঙ্গের Read more

আজ ১২ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১২ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

এক কাঁধে ‘ব্যাকপ্যাক’ বহনে যে ক্ষতি হচ্ছে শরীরের
এক কাঁধে ‘ব্যাকপ্যাক’ বহনে যে ক্ষতি হচ্ছে শরীরের

বড় কিংবা ছোট—কোনো মানুষেরই এক কাঁধে ব্যাকপ্যাক বহন করা উচিত নয়। এক কাঁধে ব্যাকপ্যাক বহন করলে মেরুদণ্ডের সমস্যাসহ নানা সমস্যা Read more

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকসহ ৩ ভারতীয় আটক
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকসহ ৩ ভারতীয় আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৬৯ বোতল ফেনসিডিলসহ ভারতীয় ৩ মাদককারবারিকে আটক করেছে বিজিবি। এছাড়া পৃথক অভিযানে মালিকবিহীন ভারতীয় ১৪ কেজি গাঁজা Read more

ঝালকাঠির তরুণ উদ্যোক্তার সাফল্য: আম বাগানে ভাগ্য বদলের গল্প
ঝালকাঠির তরুণ উদ্যোক্তার সাফল্য: আম বাগানে ভাগ্য বদলের গল্প

ঝালকাঠির তরুণ উদ্যোক্তা মো. আজিজুল হক তার নিজ উদ্যোগে গড়ে তুলেছেন একটি দৃষ্টিনন্দিত আম বাগান। যা আগামীতে স্থানীয় অর্থনীতিতে একটি Read more

ক্যারিয়ার ধ্বংস করায় বিসিবির কাছে বিচার চাইলেন নারী ক্রিকেটার
ক্যারিয়ার ধ্বংস করায় বিসিবির কাছে বিচার চাইলেন নারী ক্রিকেটার

জাতীয় দল থেকে বাদ পড়ার পর সামাজিকমাধ্যমে ‘নো মোর ক্রিকেট’ লিখে আলোচনায় এসেছিলেন নারী ক্রিকেটার রুমানা আহমেদ। মাঝে সুযোগ পেলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন