গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের গাড়িবহর এবং সমাবেশ স্থলে হামলার প্রতিবাদে উত্তাল দ্বীপ জেলা ভোলা। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) অঙ্গ সংগঠন পৌর ছাত্রসমাজ।বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় এনসিপি এবং সাড়ে ৭টায় পৌর ছাত্র সমাজ এই বিক্ষোভ মিছিল করে।এই সময় বিক্ষোভকারীরা ‘আওয়ামী লীগের আস্থানা, এই বাংলায় রাখবো না’, ‘আওয়ামী লীগের আস্থানা, এই ভোলাতে রাখবো না’, ‘টুঙ্গিপাড়ার গোলাপী, আর কতকাল জ্বালাবি’, ‘গোপালগঞ্জে হামলা কেনো, ইন্টারিম জবাব দে’, ‘গোপালগঞ্জে হামলা কেনো, প্রশাসন জবাব দে’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাব দে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।বিক্ষোভকারীরা তাদের বক্তব্যে বলেন, গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থলে হামলাকারীদের অনতিবিলম্ব গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়াও প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।এ সময় ভোলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) অঙ্গ সংগঠন পৌর ছাত্র সমাজের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানকে সমর্থন: মুসলিম দুই দেশের ২৩টি ভার্সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন
পাকিস্তানকে সমর্থন: মুসলিম দুই দেশের ২৩টি ভার্সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন

পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন জানানোয় তুরস্ক ও আজারবাইজানের ২৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। দেশটির পাঞ্জাব রাজ্যের Read more

মুজিববাদের কবর রচনা করেই ফিরব: সারজিস
মুজিববাদের কবর রচনা করেই ফিরব: সারজিস

গোপালগঞ্জে সমাবশে শেষ করে মাদারীপুর যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এ অবস্থায় মুজিববাদের কবর রচনা Read more

উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে হটলাইন চালু
উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে হটলাইন চালু

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতদের জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হটলাইন চালু করা Read more

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নওগাঁ জেলা ডিবির ওসি নিহত
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নওগাঁ জেলা ডিবির ওসি নিহত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান হাসান নামের এক ডিবি পুলিশের অফিসার নিহত হয়েছেন। শুক্রবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর Read more

চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবি আদায়ে মানববন্ধন
চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবি আদায়ে মানববন্ধন

চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে সারাদেশে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আহ্বানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে Read more

আনসার ও ভিডিপি একাডেমিতে মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
আনসার ও ভিডিপি একাডেমিতে মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমিতে সোমবার (১২ জানুয়ারি) বর্ণাঢ্য মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।এ কুচকাওয়াজে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন