‎চট্টগ্রামের ফটিকছড়িতে আফরোজা আফরিন (২৭) ও আতকিয়া আয়েশা নামে (১৬) মাস বয়সী মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ‎‎বুধবার (২৯ অক্টোবর) সকালে ফটিকছড়ি পৌর সদরের চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশে কামাল ভবনের নিচতলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ। ‎নিহত আফরোজা উত্তর ধুরং এলাকার এনজিও কর্মকর্তা আনোয়ার হোসেন বিপলুর স্ত্রী।‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের অন্য সদস্যদের জন্য নাস্তা প্রস্তুত করে নিজের কক্ষে প্রবেশ করেন আফরোজা। পরে দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে পরিবারের অন্য সদস্যরা দরজা খুলতে ব্যর্থ হলে পুলিশকে খবর দেন। এ সময় পুলিশ দরজা ভেঙে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে।‎নিহতের শ্বশুর কামাল হোসেন বলেন, ‘আমার ছেলের স্ত্রীর মানসিক সমস্যা ছিল। মানসিক রোগের কারণেই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।’‎‎ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ‘আমরা খবরে পেয়ে মরদেহ উদ্ধার করি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গেরীপুরে হিল্লা বিয়ের নামে গৃহবধু প্রতারণার শিকার!
গেরীপুরে হিল্লা বিয়ের নামে গৃহবধু প্রতারণার শিকার!

ময়মনসিংহের গৌরীপুরে হিল্লা বিয়ের নামে প্রতারণার শিকার হয়েছেন এক নারী। পরকীয়া প্রেমিকাকে ঘরে তুলতে তার স্বামী এমন ঘটনা সাজিয়েছেন বলে Read more

ভবনের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশে বের হয় বিমানটি!
ভবনের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশে বের হয় বিমানটি!

ঢাকার উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর Read more

ট্রাম্পের কাছে মাদুরোর বেঁচে থাকার প্রমাণ চাইলেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট
ট্রাম্পের কাছে মাদুরোর বেঁচে থাকার প্রমাণ চাইলেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নিকোলাস মাদুরোর বেঁচে থাকার প্রমাণ চেয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। শনিবার (৩ জানুয়ারি) একটি টেলিভিশন Read more

জাটকা ধরতে গিয়ে ইলিশ ধ্বংস হয়েছে : উপদেষ্টা ফরিদা আখতা
জাটকা ধরতে গিয়ে ইলিশ ধ্বংস হয়েছে : উপদেষ্টা ফরিদা আখতা

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, 'জাটকা ধরতে গিয়ে তারা ইলিশ ধ্বংস করে দিয়েছে।' এছাড়া ইলিশের রাস্তাগুলো Read more

টিভিতে আজকের খেলা 
টিভিতে আজকের খেলা 

Source: রাইজিং বিডি

হাজীগঞ্জে ভোক্তার অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা
হাজীগঞ্জে ভোক্তার অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৩ হাজার টাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন