গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী একে স্কুল চৌরাস্তায় সড়কে টায়ারে আগুন ধরিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ করেছেন আমতলী উপজেলার ছাত্র প্রতিনিধিরা।বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বৈষম্য ছাত্র আন্দোলনের আমতলী উপজেলা প্রতিনিধিরা একে স্কুল চৌরাস্তা এলাকায় ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তবে সাড়ে ছয়টার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।সরেজমিনে দেখা গেছে, বৈষম্য ছাত্র আন্দোলনের আমতলী উপজেলা প্রতিনিধি আপন আহম্মেদ ফরহাত, বায়জিদ, ফারদিন, বেল্লাল, মুসতারিন, মৈতি, তানভির, নির্জনা ও অনন্য ছাত্ররা পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন। এ সময় তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন।বৈষম্য ছাত্র আন্দোলনের আমতলী উপজেলা প্রতিনিধি আপন আহম্মেদ ফরহাত বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক আমাদের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে আমরা বিক্ষোভ করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এই হামলার তীব্র নিন্দা জানাই।’আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ‘শান্তিপূর্ণভাবে এনসিপির কর্মসূচি শেষ হয়েছে। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৃত্যুশয্যায় ‘বাবা’র পাশে না থাকায় স্ত্রীকে বয়কট হিরো আলমের
মৃত্যুশয্যায় ‘বাবা’র পাশে না থাকায় স্ত্রীকে বয়কট হিরো আলমের

জীবনের শেষ সময়ে পালক বাবার পাশে না থাকায় স্ত্রী মডেল রিয়ামনিকে জীবন থেকে বয়কটের ঘোষণা দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন Read more

চাঁদা না পেয়ে শ্রমিককে মারধরের ঘটনায় ‘ট্যাটু সোহেল’ গ্রেফতার
চাঁদা না পেয়ে শ্রমিককে মারধরের ঘটনায় ‘ট্যাটু সোহেল’ গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় সরকারি উন্নয়নকাজে চাঁদা দাবি ও শ্রমিকদের ওপর সশস্ত্র হামলার অভিযোগে দুর্ধর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. সোহেল Read more

যশোরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
যশোরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

যশোরের চৌগাছায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই শিহাব উদ্দিন (২২) খুন হয়েছেন।সোমবার (২ জুন) বিকেলে নিজ বাড়িতে ঘটনাটি ঘটে। নিহত Read more

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে যান চলাচল বন্ধ
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে যান চলাচল বন্ধ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেইয়ান ইউনিয়নের নিমতলা এলাকায় ঢাকামুখী লেনে দুই ট্রাকের সংঘর্ষের ঘটনায় প্রায় দেড় ঘণ্টা যান চলাচল Read more

ধর্ম-বর্ণ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার
ধর্ম-বর্ণ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি, তার সফল বাস্তবায়নে ধর্ম-বর্ণ Read more

ভারতের উজানের পানিতে বেনাপোল মাঠের শত শত একর জমির আমন ধান প্লাবিত
ভারতের উজানের পানিতে বেনাপোল মাঠের শত শত একর জমির আমন ধান প্লাবিত

ভারতীয় উজানের পানিতে প্লাবিত শার্শা-বেনাপোল সীমান্তের শত শত কৃষক একর ফসলি জমির আমন ধান ও রাস্তাঘাট। ভারী বৃষ্টি এবং ভারতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন