জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিএনপি যেসব অভিযোগ এনেছে সে বিষয়ে আপাতত মন্তব্য করতে রাজি হননি আইন উপদেষ্টা আসিফ নজরুল।আজ সোমবার (৩ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি এড়িয়ে যান তিনি।বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টাসহ আরও ২জন উপদেষ্টা। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিবও।সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন আইন উপদেষ্টা আসিফ নজরুল।ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় যেসব বিষয় ছিল বা জুলাই সনদে স্বাক্ষরের সময়ে যেসব বিষয় ছিল ‍জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে সেগুলো রাখা হয়নি বলে বিএনপি যে অভিযোগ করছে তা নিয়ে আইন উপদেষ্টাকে প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়ে আমাদের এখন কোনো মন্তব্য নেই।তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নিজেরা আলোচনা করে এ বিষয়ে (জুলাই সনদ বাস্তবায়ন) আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন, এই প্রত্যাশা করছি। উনারা যদি আলাপ আলোচনা করে ঐক্যবদ্ধ নির্দেশনা দিতে পারেন তাহলে আমাদের জন্য কাজটা সহজ হয়। উনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন তাহলে অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নেবে।উল্লেখ্য, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে রাজনীতিতে চলছে ব্যাপক আলোচনা। বিএনপির অভিযোগ ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় যেসব বিষয় ছিল বা জুলাই সনদে যেটা স্বাক্ষর হয়েছে তার সঙ্গে বাস্তবায়নের সুপারিশের মিল নেই। নোট অব ডিসেন্টসহ অনেক বিষয় বাদ দিয়ে ঐকমত্য কমিশন প্রতারণা করেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধলেশ্বরীতে অবৈধ বালু উত্তোলনে ক্ষোভ, সৈয়দপুরে ড্রেজার ভাঙচুর
ধলেশ্বরীতে অবৈধ বালু উত্তোলনে ক্ষোভ, সৈয়দপুরে ড্রেজার ভাঙচুর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী একটি ড্রেজার ভাঙচুর করেছেন। মঙ্গলবার (০৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার Read more

রাঙ্গামাটিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
রাঙ্গামাটিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় নিজ ঘরের চালে ব্যবহৃত ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে রুবি আক্তার (২৪) নামে এক গৃহবধূ নারীর আত্মহত্যা Read more

সীতাকুণ্ডে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে গলাকেটে হত্যা করে রিকশা ছিনতাই
সীতাকুণ্ডে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে গলাকেটে হত্যা করে রিকশা ছিনতাই

চট্টগ্রামের সীতাকুণ্ডে অটো রিকশা ছিনতাইকারীর হাতে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী খুন হয়েছেন। নিহতের নাম হাবিবুর রহমান জিহাদ (১৫)। তার গলাকাটা Read more

সোনারগাঁয়ে যুবককে গলা কেটে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
সোনারগাঁয়ে যুবককে গলা কেটে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চাঞ্চল্যকর রতন (৩৮) হত্যাকাণ্ডের প্রধান আসামি ইয়ানুছ (৪০)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব।বুধবার (০৩ জুলাই) সন্ধ্যায় কুড়িগ্রামের পাঁচগাছির আরাজী কদমতলা Read more

এক বছর ধরে ক্যাম্পাস মিস করছেন সাদ্দাম
এক বছর ধরে ক্যাম্পাস মিস করছেন সাদ্দাম

বাংলাদেশে সরকারের পতনের পর নিরাপত্তার খোঁজে দেশ ছেড়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বহু নেতা-কর্মী। অনেকেই আশ্রয় নিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী Read more

ধামইরহাট সীমান্তে মাদকদ্রব্য জব্দ
ধামইরহাট সীমান্তে মাদকদ্রব্য জব্দ

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা থেকে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৫৮ বোতল ভারতীয় ফেয়ারডিল নেশাজাতীয় কাশির সিরাপ মালিকবিহীন অবস্থায় জব্দ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন