গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সর্বোচ্চ ধৈর্য প্রদর্শন করছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।বুধবার (১৬ জুলাই) বিকেলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাস্থলে কিছু উচ্ছৃঙ্খলতা হয়েছে। আমরা চেষ্টা করছি ধৈর্য সহকারে পরিস্থিতি প্রশমিত করতে। এখন অতিরিক্ত ফোর্স পাঠানো হচ্ছে এবং আমরা কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছি না। তাই সময় কিছুটা বেশি লাগছে।’প্রসঙ্গত, বুধবার (১৬ জুলাই) দুপুরের পর থেকেই গোপালগঞ্জ শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যখন এনসিপির কর্মসূচি ঘিরে একাধিক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত শহরের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে স্থানীয় সূত্র।তবে নিরাপত্তা জোরদার করে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় এনসিপির নেতাকর্মীদের শহর এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেন স্টপেজের দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ
চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেন স্টপেজের দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ

চুয়াডাঙ্গার দর্শনা রেল স্টেশনে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ও খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা।মঙ্গলবার (২৪ জুন) Read more

বরিশালে ডোবা থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
বরিশালে ডোবা থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

বরিশাল নগরীর কচুরিপানা বেষ্টিত ডোবার মধ্য থেকে ভাসমান অবস্থায় এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (৫এপ্রিল) দুপুরে বরিশাল Read more

ফটিকছড়িতে মা ও মেয়ের মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে মা ও মেয়ের মরদেহ উদ্ধার

‎চট্টগ্রামের ফটিকছড়িতে আফরোজা আফরিন (২৭) ও আতকিয়া আয়েশা নামে (১৬) মাস বয়সী মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। Read more

টিসিবির তালিকায় যোগ হবে আরও ৫ পণ্য: বাণিজ্য উপদেষ্টা
টিসিবির তালিকায় যোগ হবে আরও ৫ পণ্য: বাণিজ্য উপদেষ্টা

আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য তালিকায় যোগ হবে ৫ পণ্য। এই পণ্য তালিকায় রয়েছে চা, Read more

বাংলাদেশের পোস্টাল ব্যালট নিউইয়র্কের পোস্ট অফিসের গুদামে
বাংলাদেশের পোস্টাল ব্যালট নিউইয়র্কের পোস্ট অফিসের গুদামে

বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে পড়ে থাকতে দেখা গেছে। বিলির অযোগ্য আখ্যায়িত করে তা রাখা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন