সাধারণত বৃষ্টি হলে কিংবা ছুটির দিনগুলোতে রাস্তাঘাটে যানবাহন ও জনসমাগম কম থাকায় বাতাসের মান ভালো অবস্থানে থাকে। তবে গত কয়েকদিনের টানা বৃষ্টির পরও আজ রাজধানী ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। বুধবার (১৬ জুলাই) বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৯তম অবস্থানে রয়েছে শহরটি।আজ ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। সকাল ১০টার দিকে ঢাকার একিউআই স্কোর ছিল ১০২। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে।আজকের তালিকায় সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে বাহরাইনের মানামা। যার একিউআই স্কোর সর্বোচ্চ রেকর্ড ১৮১। এরপর যথাক্রমে ১৭৮, ১৭৬ ও ১৭০ স্কোর নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, কঙ্গোর কিনশাসা, ও সৌদি আরবের দুবাই।তালিকায় পরবর্তী দুটি স্থানে আছে— মিশরের সাইরো ও কাতারে দোহা। যাদের স্কোর যথাক্রমে—১৬৬ ও ১৬২।একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় ভুগছে। শীতকালে এখানকার বায়ুমান সাধারণত সবচেয়ে খারাপ থাকে, আর বর্ষাকালে তুলনামূলকভাবে উন্নত হয়।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রধান কারণ হলো স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট (সিওপিডি), ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণ।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই
বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

মিশরের শারম আল-শেখে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে সোমবার (১৩ অক্টোবর) ঐতিহাসিক গাজা শান্তিচুক্তিটি সই হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই Read more

পুলিশ স্বামীর পরকীয়ায় জীবন গেল গৃহবধূর, শাস্তির দাবীতে মানববন্ধন
পুলিশ স্বামীর পরকীয়ায় জীবন গেল গৃহবধূর, শাস্তির দাবীতে মানববন্ধন

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নে গৃহবধূ তামান্না হত্যার বিচারের দাবী ও হত্যায় জড়িত পুলিশ সদস্য স্বামী ও তার পরিবারের সদস্যদের Read more

প্রাথমিকের শিক্ষার্থীদের চার বিষয়ে পাঠদানে গুরুত্ব দিচ্ছে সরকার
প্রাথমিকের শিক্ষার্থীদের চার বিষয়ে পাঠদানে গুরুত্ব দিচ্ছে সরকার

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চার বিষয়ে পাঠদানের গুরুত্ব দিচ্ছে সরকার। বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, বিজ্ঞান ও গণিত। এই বিষয়গুলো শিক্ষার্থীরা ভালোভাবে Read more

পিরোজপুরে যুবক হত্যায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড
পিরোজপুরে যুবক হত্যায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এমদাদুল ফরাজী নামের এক যুবককে হত্যার অভিযোগে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। নিহত এমদাদুল ফরাজী (৩০) Read more

কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: মির্জা ফখরুল
কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: মির্জা ফখরুল

আমাদের নিয়ে অনেকে ভুল বুঝানোর চেষ্টা করছেন। আমরা ৯৫ শতাংশ মুসলমান৷ আমরা অঙ্গীকারবদ্ধ কোরআন-সুন্নাহর বাইরে কোন আইন করা হবেনা বলে Read more

বগা-বাহেরচর সড়কে ৮১টি ঝুঁকিপূর্ণ বাঁক, ঘটছে দুর্ঘটনা
বগা-বাহেরচর সড়কে ৮১টি ঝুঁকিপূর্ণ বাঁক, ঘটছে দুর্ঘটনা

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা-বাহেরচর সড়কের বগা হোগলা সেতু থেকে বাহেরচর ডাকুরিয়া নদীর সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ সড়কে অন্তত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন