চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী বটতলী শাহ মোহছেন আউলিয়া মাজারে ঘটেছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। মাজারের অফিস কক্ষ থেকে প্রায় ১০ লাখ টাকা চুরি হলেও এখনও পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য দেয়নি মাজার পরিচালনা কমিটির সদস্যরা।সূত্র জানায়, ৮ জুলাই রাত থেকে ৯ জুলাই ভোরের মধ্যবর্তী কোনো এক সময় মাজার চত্বরে অবস্থিত অফিস কক্ষের একটি কাঠের বাক্সের দুটি তালা ভেঙে ৯ লাখ ৮২ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। চুরি হওয়া অর্থের মধ্যে মাজারের সাধারণ তহবিল, এতিমখানার জন্য সংগৃহীত অনুদান, খাদেমদের বেতন এবং আসন্ন মিলাদুন্নবীর আয়োজনের জন্য সংরক্ষিত অর্থ ছিল। ধারণা করা হচ্ছে, এই অর্থ সদ্যসমাপ্ত ওরশ থেকে সংগৃহীত হাদিয়া ছিল।উল্লেখ্য, অফিস কক্ষের চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও ঘটনার সময় ক্যামেরাগুলো অচল ছিল। এ তথ্য জানিয়েছেন মাজারের কয়েকজন খাদেম। তবে কেন ক্যামেরাগুলো সচল ছিল না, সেই প্রশ্নের উত্তর দিতে কেউ প্রস্তুত নয়।চুরির আগের রাতে মাজারের মুতাওয়াল্লি অফিসে মিটিং করছিলেন বলে জানা গেছে। কিন্তু পরদিন সকালে এসে দেখা যায়, তালা ভাঙা ও বাক্স ফাঁকা।মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, ‘চুরির ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত কার্যক্রম গুরুত্বের সঙ্গে চলছে।’মাজারের মুতাওয়াল্লি ও যুগ্ম মুতাওয়াল্লির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে খাদেমরাও এই বিষয়ে মুখ খুলতে অনাগ্রহী।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরের লালপুরে খেজুর রস সংগ্রহে গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা
নাটোরের লালপুরে খেজুর রস সংগ্রহে গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা

উত্তরাঞ্চলের জনপদে শীতের আগমনী বার্তা। তাইতো শীত মৌসুমকে সামনে রেখে নাটোরের লালপুরে খেজুরের গাছ প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন মৌসুমী Read more

কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দ্রা ফ্লাইওভারের ওপর এ ঘটনা Read more

নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, সাগর উত্তাল
নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, সাগর উত্তাল

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। বৃহস্পতিবার Read more

তিন মাসে খেলাপি ঋণ বেড়ে ৩.৫৭ লাখ কোটি টাকা
তিন মাসে খেলাপি ঋণ বেড়ে ৩.৫৭ লাখ কোটি টাকা

চলতি বছরের মার্চ শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৫৭ হাজার ৬৫৫ কোটি ২৪ লাখ টাকা, যা ব্যাংক Read more

সিরাজদিখানে ঐতিহ্যবাহী কালীপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
সিরাজদিখানে ঐতিহ্যবাহী কালীপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৫৩২ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা রক্ষা কালীপূজা সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ও মিঠামইন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষক ও এক নারীর মৃত্যু হয়েছেসোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন