লেবাননের পূর্বাঞ্চলীয় বালবেক শহরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় অন্তত ১২ জন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে মঙ্গলবার (১৫ জুলাই) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ।প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে সাতজন সিরীয় নাগরিক, যারা বালবেকের ওয়াদি ফারাআ শহরের একটি সিরীয় শরণার্থী শিবিরে বসবাস করছিলেন। মূলত বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল ওই শরণার্থী শিবিরটি।এছাড়াও বালবেকের শুমস্তার শহরের উপকণ্ঠ এবং ওয়াদি উম আলি এলাকায়ও ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। তবে এসব জায়গায় হতাহতের সুনির্দিষ্ট তথ্য এখনো জানা যায়নি।ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহর সামরিক স্থাপনা লক্ষ্য করেই এসব হামলা চালিয়েছে। তবে হিজবুল্লাহ পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্ত সংঘর্ষ পুরোপুরি যুদ্ধের রূপ নেয়। এরপর নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল প্রতিদিনই লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে।লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল অন্তত তিন হাজারবার এ চুক্তি লঙ্ঘন করেছে। এসব হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৩৬ জন নিহত ও ৫৪০ জনের বেশি আহত হয়েছেন।যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, ইসরায়েলের ২৬ জানুয়ারির মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করার কথা ছিল। তবে তেল আবিব ওই সময়সীমা মানেনি এবং পরে সেই সময়সীমা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু সেই সময়সীমাও অতিক্রম হয়ে যাওয়ার পরও এখনো ইসরায়েল লেবাননের সীমান্তবর্তী অন্তত পাঁচটি সামরিক চৌকিতে অবস্থান করছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুবি ছাত্রী ও তার মায়ের হত্যার বিচার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধনে
কুবি ছাত্রী ও তার মায়ের হত্যার বিচার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধনে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী সুমাইয়া আফরিন ও তার মায়ের হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন Read more

এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আবেদন ফরমের মূল্য ১০ Read more

লক্ষ্মীপুর-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ
লক্ষ্মীপুর-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ও Read more

কবি ফকির আব্দুল খালেকের মৃত্যুতে ভাঙ্গুড়ায় শোকের ছায়া
কবি ফকির আব্দুল খালেকের মৃত্যুতে ভাঙ্গুড়ায় শোকের ছায়া

পাবনার ভাঙ্গুড়া উপজেলা কবি সংসদের আহবায়ক অসাধারণ মেধাবী কবি ফকির আব্দুল খালেক (৭৮) মারা গেছেন। রবিবার (০১ জুন) রাত ১১টার দিকে Read more

আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট
আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন