পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কয়েক দিনের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৭০ টাকায়।প্রবল বৃষ্টিপাতের কারণে সবজি ও মরিচের ক্ষেত নষ্ট হওয়ায় শাকসবজি ও মরিচের দাম বাড়তি বলে জানিয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে নিম্ন ও মধ্যবিত্ত ভোক্তাদের জন্য বাজার করা আর্থিক ও মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর, কালীবাড়ি, ভাঙ্গুড়া বাজার ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে বেগুন ৩০ টাকা বেড়ে ৬০ টাকা, পেঁয়াজ ১০ টাকা বেড়ে ৬০ টাকা, পেঁপে ১৫ টাকা বেড়ে ৫০ টাকা, আলু ১০ টাকা বেড়ে ৩০ টাকা, করলা ২০ টাকা বেড়ে ৬০ টাকা, ঢেঁড়স ১০ টাকা বেড়ে ৩০ টাকা, ৫ টাকা বেড়ে লালশাকের আঁটি ১০ টাকা এবং সবচেয়ে বেশি ৭০ টাকা কেজি দরের কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৭০ টাকা কেজি দরে।উপজেলার শরৎনগর বাজারের সবজি বিক্রেতা শফিকুল ইসলাম জানান, টানা বৃষ্টির কারণে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে শাক-সবজি যে দামে বিক্রি হয়েছে, এখন তার থেকে ১০ থেকে ১৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। তবে বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম।ভাঙ্গুড়া বাজারে সবজি কিনতে আসা ভ্যানচালক সাইদুল ইসলাম জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে লোকজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। ফলে প্রতিদিনের যে আয় রোজগার সেটাও কমে গেছে। একদিকে আয় নেই, অপর দিকে সবজির দাম বেড়েছে। ফলে পরিবার পরিজন নিয়ে কষ্টের দিন পার করতে হচ্ছে।এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন জাহান সময়ের কণ্ঠস্বরকে বলেন, বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় শাক-সবজি ও কাঁচা মরিচের যোগান কমে গেছে। যে কারণে চলতি সপ্তাহের শুরুতে এসব পণ্যের দাম বেড়েছে। বাজারে পর্যাপ্ত সবজি সরবরাহ শুরু হলে দাম কমে আসবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। রবিবার (১৪ ডিসেম্বর)  ফতুল্লার লঞ্চঘাট এলাকায় Read more

সিলেট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত
সিলেট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিজিবির গুলিতে আলমাস উদ্দিন (২৩) নামে এক  যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে Read more

শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ Read more

মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকার বনশ্রীর মেরাদিয়া এলাকায় কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্তে হস্তক্ষেপ করেছেন হাইকোর্ট। আদালত স্পষ্ট নির্দেশনা দিয়েছেন—এই Read more

নামাজে মগ্ন দোকানদার, পেছন দিয়ে ক্যাশ থেকে টাকা নিয়ে গেল চোর
নামাজে মগ্ন দোকানদার, পেছন দিয়ে ক্যাশ থেকে টাকা নিয়ে গেল চোর

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় নামাজরত অবস্থায় এক ব্যক্তির ওষুধের দোকান থেকে টাকা চুরির ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দোকানদার আবু বকর Read more

যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা
যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের আগে যেকোনো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন