পটুয়াখালীর গলাচিপায় চিকনিকান্দী ইউনিয়নে দুস্থ নারীদের কাছ থেকে বিনামূল্যে সরকারি চাল দেওয়ার নামে ৩০০ টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাসির উদ্দিন ও তার সহযোগী মো. ইছাহাক মোল্লাকে সেনাবাহিনী আটক করে গলাচিপা থানায় সোপর্দ করেছে।মঙ্গলবার (১৫ জুলাই) আটককৃত দুইজনকে আসামী করে চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোহেবুল্লাহ বাদী হয়ে এজাহার দিলে দুপুরে আদালতের মাধ্যমে তাদের হাজতে পাঠানো হয়। ঘটনার বিষয়ে গলাচিপা থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, চিকনিকান্দী ইউনিয়নের ভিডব্লিউবি’র আওতায় দরিদ্র নারীদের কাছ থেকে ৩০০ টাকা করে ঘুষ আদায়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।ঘটনা সূত্রে জানা যায়, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোহেবুল্লাহ বাদী হয়ে গলাচিপা থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন—সুতাবাড়িয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের রুসিয়া বেগম, জায়েদা বেগম, সালমা বেগমসহ ৭২ জন দরিদ্র নারীকে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আওতায় বিনামূল্যে ৩০ কেজি করে চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জনপ্রতি ৩০০ টাকা করে আদায় করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন ও তার সহযোগী।তবে সোমবার (১৪ জুলাই) চাল বিতরণের সময় ওইসব নারীরা চাল না পেয়ে তাদের টাকা ফেরত চাইলে অভিযুক্তরা অস্বীকার করেন টাকা নেওয়ার বিষয়টি। এতে পরিষদ চত্বরে উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। খবর পেয়ে টহলরত সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে চেয়ারম্যান ও তার সহযোগীকে আটক করে।গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন, সুবিধাবঞ্চিত নারীদের কাছ থেকে ঘুষ নেওয়া অত্যন্ত নিন্দনীয়। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তদের আটক রাখা হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।উল্লেখ্য, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় দেশের দরিদ্র ও অসহায় নারীদের মাসিক খাদ্য সহায়তা হিসেবে চাল সরবরাহ করে সরকার। কিন্তু এই সহায়তা দেওয়ার পূর্বশর্ত হিসেবে ঘুষ আদায় করায় স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোদাল হাতে খাল খননে প্রতিমন্ত্রী নুর, গলাচিপায় পুনঃখনন কর্মসূচির উদ্বোধন
কোদাল হাতে খাল খননে প্রতিমন্ত্রী নুর, গলাচিপায় পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

“দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাশয় খনন ও পুনঃখনন” কর্মসূচির আওতায় পটুয়াখালী জেলার গলাচিপা খাল ও এর শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন Read more

রাজধানীতে অভিযানে আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে অভিযানে আ.লীগের  ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৬ আগস্ট) Read more

বিপিএলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩০ ডিসেম্বর ২০২৫)
বিপিএলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩০ ডিসেম্বর ২০২৫)

আজ সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস বিপিএলে মুখোমুখি হচ্ছে। সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স মাঠে নামবে।ক্রিকেটবিপিএলবিজ্ঞাপনসিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালসবেলা ১টা, Read more

মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যাড়িকেড দিয়ে ডাকাতি চেষ্টার ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার
মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যাড়িকেড দিয়ে ডাকাতি চেষ্টার ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ব্যাড়িকেড সৃষ্টি করে ধারালো অস্ত্র হাতে একটি গাড়ীতে ডাকাতির চেষ্টার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে Read more

বরিশালে পিকআপ চাপায় কলেজ শিক্ষার্থী নিহত, আহত ২
বরিশালে পিকআপ চাপায় কলেজ শিক্ষার্থী নিহত, আহত ২

বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় শাহারিয়া আজাদ তালহা (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

বিদেশে পাচার হয়ে যাওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনলো সিআইডি
বিদেশে পাচার হয়ে যাওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনলো সিআইডি

প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া প্রায় ৩.৬২ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি ৪৫ লাখ টাকা দেশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন