কিশোরগঞ্জ রেলওয়ে উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান রাজনের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় মানববন্ধন করে কর্মরত কর্মচারীদের একাংশ। এ সময় আরেকটি পক্ষ মানববন্ধনের বিরুদ্ধে প্রতিবাদ করলে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা।মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২ টায় কিশোরগঞ্জ রেলওয়ে উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রেলওয়ে প্রকৌশলী আনিসুজ্জামান রাজনের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ হলে তার পক্ষ নিয়ে কর্মচারীদের একাংশ কর্মবিরতি দিয়ে মানববন্ধনের আয়োজন করে। রাজনের অধীনে কর্মরত সকল স্টাফদের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়। কর্মরত স্টাফরা অফিসে এসে যখন জানতে পারে পিডব্লিউ রাজনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ নিয়ে মানববন্ধন, তখন তারা প্রতিবাদ করে বলে ব্যক্তির দায় আমরা নিব না। এ সময় দুই পক্ষের মাঝে বাকবিতণ্ডা শুরু হয়, পরে হাতাহাতিতে ৬ নং গ্যাংয়ের সদস্য শামীম ইসলাম নয়ন গুরুতর আহত হয়। বর্তমানে নয়ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।শামীম ইসলাম নয়ন জানান, আমাদেরকে কোনো কিছু না জানিয়ে অফিসে আসতে বলা হয়। অফিসে এসে জানতে পারি পিডব্লিউ স্যারের নামে নিউজ হওয়ায় মানববন্ধন করবে তারা। তখন আমি সহ কয়েকজন প্রতিবাদ করে বলি আমাদের কাজ রেললাইনে নিরাপদে ট্রেন চলাচল নিশ্চিত করা, মানববন্ধন করা নয়। এ সময় আমার উপর অতর্কিত হামলা চালিয়ে কিল-ঘুষি মারতে থাকে, কয়েকজন এগিয়ে এসে আমাকে রক্ষা করলে প্রাণ রক্ষা পাই।এ বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাহাউদ্দিন ফারুকীর সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, গতকাল (১৪ জুলাই) সময়ের কন্ঠস্বরে ‘কিশোরগঞ্জ রেলওয়ের প্রকৌশলী রাজনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়’ এ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে রেলওয়ে প্রকৌশলী রাজনের কর্মচারীর টাকা আত্মসাৎ থেকে শুরু করে পতিত আওয়ামী লীগের দোসরদের সংঘবদ্ধ করাসহ নানান অভিযোগ উঠে আসে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পশুর হাটের বিশৃঙ্খলা এড়াতে ম্যাজিস্ট্রেস্ট-যৌথবাহিনী
পশুর হাটের বিশৃঙ্খলা এড়াতে ম্যাজিস্ট্রেস্ট-যৌথবাহিনী

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাইতলা পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কর্মকর্তা ও যৌথবাহিনীর Read more

১৩ মে: নামাজের সময়সূচি
১৩ মে: নামাজের সময়সূচি

ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কেয়ামতের Read more

ঢাকায় নিয়োগ দেবে প্রাইম ব্যাংক
ঢাকায় নিয়োগ দেবে প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসিতে ‘ক্রেডিট অ্যানালিস্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: প্রাইম Read more

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর গাবতলী ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া Read more

মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সুদান, নিরুপায় বাসিন্দারা শহর ছাড়ছে
মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সুদান, নিরুপায় বাসিন্দারা শহর ছাড়ছে

গাজার পর এবার মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সুদানের উত্তর দারফুরের রাজধানী এল-ফাশার। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে লাশ। শিশু, বয়স্ক মানুষ ও Read more

তাহিরপুর সীমান্তে ভারতীয় রুপিসহ এক যুবক আটক
তাহিরপুর সীমান্তে ভারতীয় রুপিসহ এক যুবক আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে ২০ হাজার ২০০ ভারতীয় রুপিসহ কামাল হোসেন (৪৫) নামে এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন