চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় ভুয়া টিকা কার্ড ব্যবহার করে জন্ম নিবন্ধনের আবেদন করায় মো. আরমান হোসেন (১৯) নামে এক তরুণকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম। জানা যায়, গত ২৫ জুন আরমান হোসেন অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করেন এবং সেখানে একটি ভুয়া টিকা কার্ড ব্যবহার করেন। আবেদন অনুযায়ী তার জন্মতারিখ উল্লেখ করা হয় ২০০৪ সালের ১ ফেব্রুয়ারি, কিন্তু টিকা কার্ডে দেখা যায় সেটি প্রিন্ট করা হয়েছে ২০২০ সালে—যা বয়সগতভাবে অসম্ভব। অনলাইন নিবন্ধন পোর্টালে বিষয়টি ধরা পড়লে কর্তৃপক্ষ বিষয়টি যাচাই করে তাকে পৌরসভায় তলব করে। জিজ্ঞাসাবাদে আরমান স্বীকার করেন যে, বিদেশযাত্রার উদ্দেশ্যে বয়স বাড়িয়ে দেখাতে তিনি তার এক বন্ধুর মাধ্যমে স্থানীয় একটি কম্পিউটার দোকান থেকে অর্থের বিনিময়ে ভুয়া কার্ড তৈরি করেন। অভিযোগ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে তাকে ৫ হাজার টাকা জরিমানা করে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়। দণ্ডিত আরমান হোসেন নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুয়াবিল কার্পাস পাড়ার বাসিন্দা। এ বিষয়ে নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম বলেন, ‘ভুয়া টিকা কার্ড ব্যবহার করে জন্ম নিবন্ধনের মতো প্রতারণামূলক কাজে জড়িত থাকায় তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪-এর ২১ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। প্রয়োজনে এই অপরাধের জন্য সর্বোচ্চ এক বছর কারাদণ্ডও দেওয়া যেতে পারে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেক্সিকোতে পরিত্যক্ত বাড়ি থেকে নিখোঁজ ১৭ মরদেহ উদ্ধার
মেক্সিকোতে পরিত্যক্ত বাড়ি থেকে নিখোঁজ ১৭ মরদেহ উদ্ধার

নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানকারীরা মেক্সিকোর মধ্যাঞ্চলে অপরাধপ্রবণ এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৭টি মরদেহ উদ্ধার করেছে। দেশটির স্থানীয় রাজ্য প্রসিকিউটরের দপ্তর Read more

‘সার্বভৌমত্ব’ রক্ষায় পাকিস্তানের পাশে থাকবে চীন
‘সার্বভৌমত্ব’ রক্ষায় পাকিস্তানের পাশে থাকবে চীন

জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা’ রক্ষায় পাকিস্তানের প্রতি চীনের সমর্থন আছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।মঙ্গলবার (২০ মে) পৃথক Read more

ইডেন কলেজের পুকুরে সাঁতার শিখতে নেমে শিক্ষার্থীর মৃত্যু
ইডেন কলেজের পুকুরে সাঁতার শিখতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর ইডেন মহিলা কলেজের পুকুরে সাঁতার শিখতে নেমে সানজিদা আক্তার (১৮) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি আজিমপুর অগ্রণী Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

গাজায় ৩০ হাজার তরুণ যোদ্ধা নিয়োগ, হাল ছাড়ছে না হামাস
গাজায় ৩০ হাজার তরুণ যোদ্ধা নিয়োগ, হাল ছাড়ছে না হামাস

হামাসের সামরিক শাখা ইজ্জউদ্দিন আল-কাসসাম ব্রিগেড গাজার প্রায় ৩০ হাজার তরুণকে তাদের দলে যোগদানের জন্য নিয়োগ করেছে। রোববার (২০ এপ্রিল) এক Read more

উপাচার্যের অনুমতি ছাড়াই জবির রেজিস্ট্রার দফতরে বিরাট রদবদল
উপাচার্যের অনুমতি ছাড়াই জবির রেজিস্ট্রার দফতরে বিরাট রদবদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রার দফতরের ২৪ জন কর্মকর্তাকে উপাচার্য ও কোষাধ্যক্ষের (চলিত দায়িত্বে থাকা উপাচার্যের) অনুমতি ছাড়াই অভ্যন্তরীণ বদলি (কাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন